Monday, April 6, 2026

“তুম তো ধোঁকেবাজ হো…”! গানে গানে মোদিকে বিঁধলেন জুন মালিয়া

Date:

Share post:

একদিকে বৈশাখের দহন, অন্যদিকে ভোটের উত্তাপ। তারই মঝে চলছে জোর কদমে প্রচার। অভিনবত্ব এনে নজর কাড়েছেন প্রার্থীরা। এবার জনসভা থেকে অভিনব পন্থায় প্রচার করলেন মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া। তাঁর নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গানে গানে মোদিকে বিঁধলেন জুন। একটি জনপ্রিয় হিন্দি গানের প্যারোডি গাইলেন। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেই তিনি সেই গান ধরলেন। গাইলেন , “তুম তো ধোঁকেবাজ হো…”!

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের আইমা এলাকাতে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া বলিউড সিনেমার গানের প্যারোডি করে,”তুম তো ধোঁকেবাজ হো, ওয়াদা কারকে ভুল জাতে হো” গেয়ে ওঠেন। এই গান গেয়ে একেবারে মোদি সরকারকে নিশানা করেন। জুন মালিয়া বলেন, “মোদি সরকার কথা দিয়ে তা রাখে না।”

আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট হবে মেদিনীপুর কেন্দ্রে। তৃণমূল এবার এই আসনে প্রার্থী করেছে স্থানীয় বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়াকে। প্রার্থী হওয়ার পর থেকে গোটা মেদিনীপুর চোষে ফেলছেন জুন। অন্যদিকে, বিজেপি এবার এখানে প্রার্থী করেছেন অগ্নিমিত্রা পলকে। গতবার এই আসনে পদ্ম প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ। বিজেপির দখলে ছিল কেন্দ্রটি। এবার এখানে হাড্ডাহাড্ডি লড়াই।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...