Tuesday, April 7, 2026

নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর কমিশনের কাছে পিটিশন দায়ের করা যাবে, জানাল কমিশন

Date:

Share post:

সংবিধানের ৩২৯ ধারা অনুযায়ী, একবার ভোটের প্রক্রিয়ার শুরু হয়ে গেলে সেটি কোনওভাবেই বন্ধ করা যায় না বা কোনওধরনের ইলেকটোরাল পিটিশন দায়ের করা যাবে না, জানাল নির্বাচন কমিশন। প্রাক্তন IPS অফিসার তথা বীরভূমে বিজেপির প্রাক্তন প্রার্থী দেবাশিস ধর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি কোনও ইলেক্টোরাল পিটিশন দায়ের করতে চান, তাহলে তাঁকে অপেক্ষা করতে হবে আর ৪৫ দিন। নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গেলেই তবেই তিনি তাঁর প্রার্থী পদ বাতিল হওয়া নিয়ে, নির্বাচন কমিশনের কাছে পিটিশন দায়ের করতে পারবেন।

সুতরাং ‘নো ডিউস’ সার্টিফেকট না দেওয়ার জন্য তাঁর যে প্রার্থী পদ বাতিল হয়েছিল তা কোনোভাবেই চলতি নির্বাচন চলাকালীন পুনরুদ্ধার করা সম্ভব নয়। অতএব, বীরভূম লোকসভা কেন্দ্রের জন্য বিজেপির এখন ভরসা হল দেবতনু ভট্টাচার্য।




Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...