Saturday, April 4, 2026

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পেস আক্রমণ পছন্দ নয় মদন লালের

Date:

Share post:

বিসিসিআই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে। ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন অলরাউন্ডার মদন লাল এই স্কোয়াডের পেস বিভাগের শক্তি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে দুই পেসার অর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ৭৩ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেটার।

আগামী ১ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য ভারতের ঘোষণা করা স্কোয়াডে ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও যশস্বী জয়সোয়াল আছেন। বোলিং বিভাগে চার স্পিনার ও তিন পেসার। যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল সামলাবেন ভারতের স্পিন বিভাগ। অর্শদীপ ও সিরাজের সঙ্গে পেস বিভাগে আছেন অভিজ্ঞ যশপ্রীত বুমরা। আর পেস অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া। রিজার্ভ দলেও আছেন দুই পেসার—খলিল আহমেদ ও আবেশ খান।

মদন লাল বলেছেন, ‘যশপ্রীত বুমরা বাদে পেস আক্রমণ তেমন ভালো হয়নি। আমার মনে হয়, ভারতের পেস বিভাগে দুর্বলতা আছে।’

ভারতের হয়ে ৩৯ টেস্টে ৭১ উইকেট এবং ৬৭ ম্যাচে ৭৩ উইকেট নিয়েছেন মদন লাল। ’৮৩ বিশ্বকাপ ফাইনালে ক্লাইভ লয়েডের সেই মহাপরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন তিনি। আউট করেছিলেন ডেসমন্ড হেইন্স, ভিভ রিচার্ডস ও ল্যারি গোমেজকে।

মদন লাল মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত উইকেট নেওয়া ও ম্যাচ জেতানো পারফরম্যান্সের জন্য বুমরার ওপর অনেক বেশি নির্ভর করবে। তাঁর মতে, আরও একজন পেসার নেওয়া উচিত ছিল ভারতের, ‘শুধু টি-টোয়েন্টি নয়, উইকেট নিয়ে ম্যাচ জেতানোর জন্য ভালো পেসারের প্রয়োজন হয়। বুমরা উইকেটশিকারি এবং ম্যাচ জেতানো বোলার।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...