Saturday, April 4, 2026

সলমনের ফ্ল্যাটে গুলিকাণ্ডে নয়া মোড়, পুলিশ হেফাজতেই মৃত্যু অভিযুক্তের!

Date:

Share post:

বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan) গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হামলার ঘটনায় ধৃত দুই বন্দুকবাজের (সোনু বিষ্ণোই ও অনুজ থাপন) মধ্যে মৃত্যু হল একজনের। ঘটনার পাঁচ দিনের মাথায় অনুজ থাপনকে (Anuj Thapan) গ্রেফতার করে মুম্বই পুলিশ (Mumbai Police)। জানা যাচ্ছে হেফাজতেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। দ্রুত তাঁকে উদ্ধার করে মুম্বইয়ে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও , চিকিৎসকরা অনুজকে মৃত বলে ঘোষণা করেন। বাংলা নববর্ষের সকালে সলমন খানের বান্দ্রার ফ্ল্যাটে হামলা চালায় বিষ্ণোই-গ্যাংয়ের সদস্যেরা। এরপর গুজরাট থেকে দুই অভিযুক্ত সাগর পাল ও ভিকি গুপ্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের জেরা করতে গিয়েই উঠে আসে সোনু এবং অনুজের নাম।

এই প্রথম নয় এর আগেও সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু বলিউডের ভাইজান তাতে পাত্তা দেননি। কিন্তু ১৪ এপ্রিলের ঘটনায় আতঙ্কিত তাঁর পরিবারও। গুলিকাণ্ডের পর থেকে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে আছেন সলমন। সারা ক্ষণই ওয়াই ক্যাটেগরির নিরাপত্তার মধ্যে রয়েছেন তিনি। বন্দুকবাজদের বয়ান অনুযায়ী, দশ রাউন্ড গুলি চালানোর নির্দেশ পেয়েছিলেন তাঁরা। কাজ শেষে সুরাটের তাপী নদীতে বন্দুক ফেলেও দেন। সেগুলো উদ্ধার করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...