Saturday, April 4, 2026

অমিত শাহর হুঁশিয়ারি, তারপরেই বিজেপি বিধায়কের নির্দেশে হামলা তৃণমূলকর্মীদের উপর

Date:

Share post:

প্রথম দুই দফায় হাতছাড়া একের পর এক কেন্দ্র। দক্ষিণের কেন্দ্রগুলিতে এবার যেন তেন প্রকারে দখলদারি শুরু বিজেপির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাসনে ‘উজ্জ্বীবিত’ বিজেপি কর্মীরা একের পর এক হামলা চালালো পূর্ব মেদিনীপুরের তৃণমূল কর্মীদের উপর। বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির নির্দেশে হামলা চালানোর অভিযোগ তুলে সরব তৃণমূল।

নির্বাচনী প্রচারে কখনও ‘উল্টে ঝুলিয়ে’ হামলার বার্তা, কখনও বেছে বেছে মারার হুঁশিয়ারি অমিত শাহের। লোকসভা নির্বাচন শুরু হতেই যেই ডেইলি প্যাসেঞ্জারি শুরু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের, ওমনি রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরিতে মাঠে নামছে বিজেপি কর্মীরা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকায় আক্রমণের শিকার দুই তৃণমূল কর্মী।

মঙ্গলবার ভূপতিনগরের বরোজ এলাকার দিঘাদাড়ি বাজারের কাছে একটি জলের কল থেকে জল নেওয়ার সময় বিনা প্ররোচনায় হামলা চালানো হয় সুব্রত দলুই নামে এক তৃণমূল কর্মীর উপর। প্রায় ১০ জনের বিজেপি কর্মী হামলা চালায় বলে অভিযোগ। অন্যদিকে বরোজ এলাকারই হরিণাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বরুণ গিরি নামে এক তৃণমূল কর্মীকে গালিগালাজ করে প্রায় ৭-৮ জন বিজেপি কর্মী। প্রতিবাদ করলে তাঁকে বাঁশ ইট দিয়ে বেধড়ক মারধর করা হয়। দুজনেই আহত অবস্থায় যুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হন।

তৃণমূলের পক্ষ থেকে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে এভাবেই এলাকায় ভয় দেখানো ও মারধরের রাজনীতিতে নেমেছে বিজেপি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...