Wednesday, June 24, 2026

দেবাংশু-সৌমেন্দুদের মনোনয়নকে ঘিরে উত্তেজনা তমলুকে, স্লোগান-পাল্টা স্লোগান!

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের আসনগুলিতে মনোনয়নে কেন্দ্রে করে উত্তেজনা ছড়াল। তৃণমূল এবং বিজেপি সমর্থকদের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তেজনা তমলুকের জেলা শাসনের দফতরের সামনে।

বৃহস্পতিবার মন্দিরে পুজো দিয়ে বিশাল বর্ণাঢ্য জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে এসেছিলেন তমলুক এবং কাঁথি কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও উত্তম বারিক। ওই সময়েই কাঁথি কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীও মনোনয়ন জমা দিতে এসেছিলেন। সৌমেন্দুর সঙ্গে ছিলেন তাঁর বাবা শিশির অধিকারী ও দুই দাদা শুভেন্দু এবং দিব্যেন্দু।

তৃণমূল এবং বিজেপি— যুযুধান দুই পক্ষের সমর্থকেরা সামনাসামনি হতেই বিজেপির কর্মীরা তৃণমূলকে উদ্দেশ্য করে স্লোগান দিতে শুরু করেন। পাল্টা স্লোগান দেন তৃণমূল কর্মীরাও। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে থাকা পুলিশ বাহিনী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তমলুকের নিমতৌড়িতে জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তৃণমূলের দুই প্রার্থী। অন্যদিকে, বিজেপির সৌমেন্দুও মনোনয়ন জমা দেওয়ার জন্য কাঁথি থেকে তমলুকে এসেছিলেন। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই জেলা শাসকের দফতরের সামনে রাস্তা অস্থায়ী ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল পুলিশ। শুধুমাত্র প্রার্থী ও তাঁর সঙ্গে থাকা প্রস্তাবক এবং দেহরক্ষীদেরই ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে সৌমেন্দুকে অভিনন্দন জানাতে আগে থেকেই ব্যারিকেডের সামনে হাজির ছিলেন বিজেপির কয়েক জন নেতা কর্মী। অন্য দিকে, তৃণমূলের প্রার্থীরা এলে তাঁদের নিয়ে মিছিল করে এগিয়ে আসেন শাসকদলের কর্মীরা। সেই সময়ই উত্তেজনা ছড়িয়ে পড়ে। একে অপর পক্ষকে দেখে স্লোগান দেওয়া শুরু হয়।

আরও পড়ুন- দেবাংশু-সৌমেন্দুদের মনোনয়নকে ঘিরে উত্তেজনা তমলুকে, স্লোগান-পাল্টা স্লোগান!

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...