Thursday, March 26, 2026

শ্লীলতাহানির অভিযোগে ষড়যন্ত্রের অজুহাত রাজ্যপালের

Date:

Share post:

কথায় কথায় রাজ্যের বিরুদ্ধে দোষারোপ। নবান্নকে (Nabanna) কাঠগড়ায় তুলে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধেই এবার রাজভবনের (Rajbhawan) ভিতরে শ্লীলতাহানি করার অভিযোগ। আর সাফাই দিতে গিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করলেন রাজ্যপাল বোস। সন্ধে থেকে যখন রাজ্য রাজনীতি এই অভিযোগ নিয়ে তোলপাড়, তখন রাতে রাজভবনের তরফ থেকে রাজ্যপালের বিবৃতি প্রকাশ করা হল। তাতেও মিথ্যে অভিযোগের অজুহাত দিয়ে ভোটকে হাতিয়ার করার চেষ্টা করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

বৃহস্পতিবার শ্লীলতাহানির অভিযোগ উঠতেই বিরোধীদের লাগাতার চাপে পড়ে শেষমেশ বিবৃতি দিতে বাধ্য হলেন রাজ্যপাল। কী লিখলেন তিনি? “সত্যের জয় হবেই। বানানো, মিথ্যা অভিযোগ নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই। কেউ যদি আমাকে অপমান করে নির্বাচনী সুবিধা নিতে চায়, ঈশ্বর তাদের মঙ্গল করুন। কিন্তু দুর্নীতি ও হিংসতার বিরুদ্ধে আমার লড়াই থামানো যাবে না।” যিনি নিজেই শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত তিনি হিংসার বিরুদ্ধে কিভাবে লড়াই করবেন তা নিয়েই প্রশ্ন উঠছে।

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ‘শ্লীলতাহানি’র অভিযোগ তোলেন এক মহিলা। পুলিশের কাছে তিনি নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মচারী বলে দাবি করেন। ওই মহিলা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানান। যদিও এ নিয়ে পুলিশের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ২০১৯ সাল থেকে রাজভবনে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেন ওই মহিলা। মহিলাকে চেম্বারে ডেকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে। মহিলা অভিযোগ করেছেন, স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে।

Related articles

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

বাংলার ক্রীডা়প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআইয়ের (BCCI) সূচিতে আন্তজার্তিক ম্যাচ পেল কলকাতা। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভারতের (India) বিরুদ্ধে...

রাম নমবীতে সম্প্রীতির শোভাযাত্রা, বিজেপির বিভাজনের রাজনীতিকে কটাক্ষ কুণালের

রাম নবমীতে কলকাতায় সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Kumar Ghosh)।...

গণনার দিন EVM খুব ভাল করে দেখে নিতে হবে: দুবরাজপুর থেকে সতর্ক বার্তা তৃণমূল সভানেত্রীর

ভোটার লিস্টে (Voter List) কারচুপির পরে ইভিএম-এ গোলমাল করতে পারে গেরুয়া শিবির। বৃহস্পতিবার, দুবরাজপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচার...