Tuesday, March 17, 2026

হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে এলোপাতাড়ি গু.লি!অল্পের জন্য রক্ষা পেলেন প্রধান!

Date:

Share post:

ঘড়ির কাঁটায় তখন দুপুর দেড়টা। গমগম করছে পঞ্চায়েত অফিস। দফতরের কর্মী সহ সাধারণ মানুষের আনাগোনা। সদস্যদের নিয়ে বৈঠক করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পঞ্চায়েত প্রধান। আচমকা গুলির শব্দ। লোকসভা ভোটের আবহে যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বাঁকড়ায়! ঘটনায় একজন গুরুতর আহত। আরও দুজন জখম হয়েছেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে নামলো হয়েছে র‌্যাফ।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হাওড়ার বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে মুখ ঢেকে আচমকা গুলি চালিয়ে পালায় জনা তিনেক দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে। দুষ্কৃতীরাদের টার্গেটে ছিলেন, পঞ্চায়েত প্রধান। মূলত তাঁকে লক্ষ্য করেই গুলি চালানো হয় বলে অভিযোগ। একটুর জন্য প্রাণে রক্ষা পান প্রধান। আতঙ্কিত হয়ে পড়েন পঞ্চায়েত কর্মীরা থেকে শুরু করে সাধারণ মানুষ।

এই ঘটনায় পঞ্চায়েত প্রধানের বাবা এবং কাকা-সহ মোট তিন জন জখম হয়েছেন। পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে লক্ষ্য করেও গুলি চালানো হয়। প্রাণ বাঁচাতে টেবিলের তলায় লুকিয়ে পড়েন টুকটুকি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে।

এই ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান টুকটুকি বলেন, ‘‘আমরা অফিসের মধ্যে বসেছিলাম। আমি সই করছিলাম। তিন জন ঢোকে। আমার কথা জিজ্ঞাসা করে। তার পরেই পকেট থেকে বন্দুক বার করে গুলি চালাতে শুরু করে। আমার বাবা, কাকার গায়ে গুলি লেগেছে। আমাকেও টার্গেট করা হয়। আমি প্রাণ বাঁচাতে টেবিলের তলায় ঢুকে পড়ি। একটা বন্দুক কেড়ে নিয়েছি। প্রাক্তন সদস্য শেখ সাজিদই এই কাণ্ড ঘটিয়েছে। ওঁর লোকেরাই গুলি চালিয়েছে। আমি প্রশাসনকে জানিয়েছি।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা প্রত্যেকেই পরিচয় গোপন করতে মুখ ঢেকে এসেছিল। তারা কেউ এলাকার নয়। তবে প্রাক্তন এক সদস্যের নাম উঠে আসছে এই ঘটনার পিছনে। গুলি চালানোর অভিযোগ উঠেছে, প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ সাজিদের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে।

আরও পড়ুন- ভোটের মুখে দিল্লি মহিলা কমিশনের ২২৩ কর্মীকে ছাঁটাই লেফ্টেন্যান্ট গভর্নরের

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...