Friday, June 19, 2026

জামুরিয়ায় ওপর থেকে আছড়ে পড়ল ধাতব বস্তু, ক্ষতিগ্রস্ত চারটি বাড়ি:আহত শিশুসহ ৩

Date:

Share post:

হঠাৎ আতঙ্ক ছড়াল আসনসোলের জামুরিয়ায়। বৃহস্পতিবার সকালে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। দেখা যায় আকাশ থেকে আছড়ে পড়ছে ভারী কোনও বস্তু। ধাতব বস্তুটি ঝড়ের বেগে ওপর থেকে নেমে আসে। ক্ষতিগ্রস্ত হয় গ্রামের একাধিক বাড়ি। একটি বাড়ির উঠোনে এই ভারী বস্তুটি পড়ে উঠোনের বেশ কিছুটা অংশে গভীর গর্ত হয়ে যায়। অমর বাদ্যকর, মাগারাম বাদ্যকরের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঝুলন বাদ্যকর নামে এক মহিলা। একটি শিশুও আহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে এখনও স্পষ্ট নয় প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে আকাশ থেকে যে বস্তুটি নেমে এসেছে, সেটি আসলে কি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ কান ফাটানো শব্দে ওই অজানা বস্তু আছড়ে পড়ে জামুরিয়ার তিনটি গ্রামে। ইকরার বাদ্যকর পাড়ায় বাড়ি তিনটি পাকা বাড়ি ভেঙেছে। জাদুডাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ির টালির চাল। এছাড়াও বেনালিতে মাঠের মাঝে সৃষ্টি হয়েছে বিরাট গর্ত। পুলিশ এবং স্থানীয়দের একাংশ জানান, জামুড়িয়া শিল্প তালুক এলাকায় লোহা কারখানার যন্ত্রাংশ ছিটকে এসেই বিপত্তি ঘটেছে। জামুরিয়ার তিনটি এলাকাতেই পুলিশ পৌঁছেছে। ঘটনার ফরেন্সিক তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।




Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...