Saturday, April 4, 2026

শুক্রবারই মনোনয়ন, আমেঠি নয় রায়বেরেলি থেকে লড়বেন রাহুল!

Date:

Share post:

সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে জাতীয় কংগ্রেসের (Congress) তরফে ঘোষণা করে দেয়া হলো যে আমেঠি নয় রায়বেরেলি লোকসভা কেন্দ্র (Raebareli Loksabha Constituency) থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবারই মনোনয়ন জমা দেবেন সোনিয়া পুত্র।

বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির বিরুদ্ধে কে লড়বেন তা নিয়ে সংশয় তৈরি হয়। শুক্রবার সকালে জানিয়ে দেওয়া হলো যে ওই আসনে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরী লাল শর্মা প্রতিদ্বন্দ্বিতা করছেন। জল্পনা ছিল, ওয়ানড়ের ভোট মিটতেই আমেঠির প্রার্থী হিসাবে রাহুলের নাম ঘোষণা করা হবে। কিন্তু ২০১৯ সালের পরাজয়ের কথা মাথায় রেখেই হয়তো কিছুটা ‘সেফ’ থাকতে মায়ের ফেলে আসা কেন্দ্র থেকেই জয়যাত্রা শুরু করতে চান রাহুল। রায়বরেলিই উত্তরপ্রদেশের একমাত্র আসন যেখানে ২০১৯-এ জিতেছিল হাত শিবির। সেখানে সোনিয়া গান্ধী (Sonia Gandhi) জয়ী হলেও এবার বয়সের কারণে প্রার্থী হবেন না তিনি। প্রাথমিকভাবে এই কেন্দ্রে প্রিয়াঙ্কার নাম উঠে এলেও এদিন সকালে রাহুলের নামে সিলমোহর পড়লো। আজই মনোনয়ন জমা দেবেন রাহুল গান্ধী।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...