Friday, April 3, 2026

“সিপিএমের ঝান্ডার থেকে বিরিয়ানির হাঁড়ির লাল কাপড় বেশি”! সৃজনকে কটাক্ষ সায়নীর

Date:

Share post:

রাজ্যে সপ্তম তথা শেষ দফায় ভোট যাদবপুর কেন্দ্রে। বাংলার রাজনৈতিক ইতিহাসে যাদবপুর চিরকাল তারকা কেন্দ্রে। অনেক লড়াই, উত্থান-পতনের সাক্ষী এই যাদবপুর। এবারও আলাদভাবে নজর কেড়েছে একসময় “লাল দুর্গ” বলে পরিচিত যাদবপুর। লড়াইয়ে বিজেপির তাত্ত্বিক নেতা থাকলেও নজরে একদিকে, সৃজন ভট্টাচার্য অন্যদিকে সায়নী ঘোষ। অর্থাৎ, বাম-তৃণমূলের দুই তরুণ প্রজন্মের লড়াইয়ে এবার ঐতিহ্যের যাদবপুর জমজমাট।

যাদবপুর আবার লালে লাল হবেই আত্মবিশ্বাসী প্রাক্তন ছাত্রনেতা সিপিএম প্রার্থী। অন্যদিকে, তৃণমূল প্রার্থী যুবনেত্রী সায়নী ঘোষের কটাক্ষ, লাল ঝাণ্ডার থেকে বিরিয়ানির হাঁড়িতে জড়ানো লাল কাপড়ের সংখ্যা বেশি। বৈশাখী গরমে বাম-তৃণমূল প্রার্থীর কটাক্ষ, পাল্টা কটাক্ষে বাড়ছে যাদবপুরের রাজনৈতিক পারদও।

সম্প্রতি প্রচারে বেরিয়ে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, “যাদবপুরের মানুষকে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে লাল ঝান্ডাই একমাত্র পথ। সেই কারণে আমরা একত্রিত হয়ে তৃণমূলকে হারাতে চাইছি।” সৃজন জানান, তৃণমূল যদি ভালো কাজ করেই থাকে, তাহলে পঞ্চায়েতে ভোট লুঠ করতে হয় কেন? তবে, সৃজনেই আশা এবার ভালো ভোট হবে। মানুষ নিজের ভোট নিজে দিতে পারবেন।

অন্যদিকে, সৃজনের এই বক্তব্যকে চরম কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তিনি বলেন, “সিপিএম ৩৫ বছরে যা করেছে তাতে লাল ঝান্ডার থেকে বিরিয়ানির হাঁড়িতে লাল শালুর সংখ্যা বেশি।”

আরও পড়ুন- ‘চাকরিখেকো’ বিজেপি এবার লড়বে শিক্ষকদের জন্য! ভোট রাজনীতি মোদির

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...