Friday, April 3, 2026

SSC মামলায় নয়া মোড়, সুপ্রিম কোর্টে যোগ্য-অযোগ্যদের পরিসংখ্যান দেবে কমিশন

Date:

Share post:

সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষকদের তালিকা পেশ করতে চলেছে এসএসসি (SSC)। পরবর্তী শুনানিতে সর্বোচ্চ আদালতকে আশ্বস্ত করার চেষ্টা করা হবে বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষা কর্মীদের মধ্যে যোগ্য ও অযোগ্যদের বিভাজন করা সম্ভব, জানালেন চেয়ারম্যান (Chairman) সিদ্ধার্থ মজুমদার। শেষ শুনানিতে সর্বোচ্চ আদালত যখন জানতে চেয়েছিল এসএসসি-র পক্ষে ওএমআর (OMR)-এর ভিত্তিতে তথ্য পেশ করা সম্ভব কি না, কারা যোগ্য ও কারা অযোগ্য, তখনই কমিশন জানিয়েছিল, তাঁদের পক্ষে এটা করা সম্ভব। এবার সেই তথ্যই পেশ করতে চলেছে কমিশন।

সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) হাইকোর্টের রায়ের বিরোধিতায় এসএসসি মামলায় প্রায় ২৫ হাজার মানুষের চাকরি চলে যাওয়াকে একটি বিরাট বিষয় বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি (CJI) ডিওয়াই চন্দ্রচূড়। আদালত প্রশ্ন করে ওএমআর সিট নষ্ট হয়ে যাওয়ার পরে কী কোনও উপায় আছে কমিশনের কাছে যাতে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব। উত্তরে কমিশন জানায় তাঁদের কাছে ব্যাকআপ রয়েছে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।

এর আগে হাইকোর্টে (Calcutta High Court) সিবিআই-এর তদন্তের মামলায় অযোগ্যদের তালিকা পেশ করেছিল কমিশন। তারপরেও ২০১৬ সালের পুরো প্যানেল (panel) বাতিলের রায় জানায় হাইকোর্ট। প্রায় ১৯ হাজার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী বর্তমানে দিশাহারা অবস্থায় রাজপথে অবস্থান ও আন্দোলন করছেন। কমিশন ও রাজ্য উভয়েই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। এবার সেই জট খোলার জন্য সুপ্রিম কোর্টে পরিসংখ্যান পেশের কথা জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যাঁরা কোনওভাবেই এই মামলায় দোষী নন, তাঁদের পাশে থাকার বার্তাও দেন তিনি।

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...