Friday, April 3, 2026

গাড়ি দু.র্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন এই ক্রিকেটারের ভাই

Date:

Share post:

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার ভাই সৌরভ কুমারের। জানা যাচ্ছে, দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি এবং তাঁর এক বন্ধু। ঘটনাটি ঘটে হিমাচলপ্রদেশের কাঙরা জেলায়।

জানা যাচ্ছে, বুধবার রায়নার ভাই সৌরভ কুমার এবং তাঁর বন্ধু শুভম স্কুটি করে যাচ্ছিলেন গজ্ঞল বিমানবন্দরের কাছে একটি জায়গায়। সেই সময়ে তাঁদের স্কুটিতে ধাক্কা মারে একটি গাড়ি। সেই ধাক্কায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয় সৌরভ এবং শুভমের। জানা যাচ্ছে, আরও দু’জন আহত হয়েছেন সেই ঘটনায়। সৌরভদের উদ্ধার করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। জানা যাচ্ছে, যে গাড়িটি ধাক্কা মেরেছিল তার চালককে গ্রেফতার করা হয়েছে। শের সিং নামের সেই চালককে মান্ডি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- আজ ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে কেকেআর, রোহিতকে নিয়ে আলাদা পরিকল্পনা নাইট শিবিরের

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...