Saturday, April 4, 2026

কার্যকরী হবে সংশোধিত ক্রিমিনাল আইন, রাজ্যের সাহায্য চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক!

Date:

Share post:

নতুন তিন দন্ড সংহিতা বা সংশোধিত ক্রিমিনাল আইন (Revised Criminal Law) কার্যকরী করার প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Union Home Ministry)। জুলাইয়ের পয়লা তারিখ থেকে এই আইন চালু করার জন্য সব রাজ্যের কাছ থেকে সাহায্য চাইল অমিত শাহের (Amit Shah) মন্ত্রক। ভোটের মাঝেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো চিঠিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন আইনে প্রযুক্তি এবং সময় উপযোগী বিধি সংযুক্ত করা হয়েছে। তাই এই আইনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য পুলিশ কর্মী, আধিকারিকদের প্রশিক্ষণের প্রয়োজন বলেই মন্ত্রকের তরফে দাবী করা হয়েছে।

প্রথম থেকেই সংশোধিত ক্রিমিনাল আইন পাশ করানো নিয়ে বিজেপি সরকারের পক্ষ থেকে তাড়াহুড়ো লক্ষ্য করা গেছে। এই বিল পাস করার সময় প্রাথমিক খসড়া করার জন্য বিরোধীদের প্রয়োজনীয় সময়টুকু না দেওয়ার অভিযোগ উঠেছিল মোদি সরকারের বিরুদ্ধে। এবার সেই আইনকে কার্যকরী করতে রাজ্যের সাহায্য চাইছে কেন্দ্র।স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য, সমস্ত পুলিশ এবং কারা বিভাগের কর্মী, আধিকারিকদের সঠিক এবং পর্যাপ্ত প্রশিক্ষণ না দেওয়া হলে তিন আইন কার্যকর করা সম্ভব নয়। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের এই প্রশিক্ষণ কাঠামো খতিয়ে দেখে সে সম্পর্কে যাতে পর্যাপ্ত ধারণা তৈরি করা যায়, সে ব্যাপারে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে ইতিমধ্যেই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় পোর্টালও তৈরি করা হয়েছে। সব রাজ্য যাতে নিজেদের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে পুলিশ এবং কারা বিভাগের কর্মীদের প্রশিক্ষণ দিতে পারে সেই কথা মাথায় রেখে বিপিআরডি পাঠানো হয়েছে। যেহেতু ভোট মিটলে হাতে সময় কম, তাই এখন থেকেই এই সংক্রান্ত বিষয়গুলোতে রাজ্যের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...