Saturday, April 4, 2026

আজ যুবভারতীতে আইএসএল-এর মহারণ, মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী বাগান অধিনায়ক

Date:

Share post:

আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনাল। ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসি। এই মুম্বইকে হারিয়েই লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ-মেরুন। এবার ফের একবার ছাংতে, দিয়াজদের হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হতে চাইছে আন্তোনিও হাবাসের দল।

মুরশুম শুরু করেছিলো ডুয়ান্ড কাপ জয় দিয়ে। তারপর জয় লিগ-শিল্ড। আর এবার আইএসএল ট্রফি। সামনে সেই মুম্বই। লড়াই কঠিন হলেও, ত্রিমুকুট জয়ের লক্ষ্যে যে দল ঝাপাবে তা জানাতে ভুললেন না বাগান অধিনায়ক শুভাশিস বোস। এই ম্যাচ নিয়ে তিনি বলেন, “ গত আট মাসে আমরা মাঠে সর্বস্ব দিয়েছি। এই ট্রফি জেতাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমাদের একমাত্র স্বপ্ন ত্রিমুকুট জয়। মোহনবাগানের সমৃদ্ধ ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চাই আমরা। মরশুমের শুরুতে আমাদের লক্ষ্য ছিল আইএসএল লিগ-শিল্ড ও খেতাব জয়। ফুটবলার হিসেবে আমি সব ম্যাচ জিততে চাই। আর ম্যাচ জেতা মানেই ট্রফি ঘরে নিয়ে আসা।“

এদিকে ফের ঘরের মাঠে খেলা। আর এটা বাগানের অ্যাডভান্টেজ বলে মনে করছেন সবুজ-মেরুন ফুটবলার দিমিত্রি পেত্রাতোস। এই নিয়ে তিনি বলেন,”গত ৩-৪টে ম্যাচে ৬০ হাজারের বেশি দর্শক মাঠে উপস্থিত ছিলেন। ওরাই আমাদের বাড়তি শক্তি জোগান। এর থেকে ভালো সমর্থকদের সামনে আমি কোনও দিন খেলিনি। মাঝেমধ্যে নিজেদের মধ্যে বলা কথাও শুনতে পাচ্ছিলাম না।এটা আমাদের অ্যাডভান্টেজ।”

আরও পড়ুন- স্টার্কের ৪ উইকেট, মুম্বইকে ২৪ রানে হারাল কলকাতা

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...