Friday, April 3, 2026

ভোটের আগে ফের মুর্শিদাবাদে উদ্ধার বোমা, খবর পেয়েই তৎপর পুলিশ

Date:

Share post:

হাতে আর মাত্র কিছুসময় বাকি। আগামী ৭ মে, মঙ্গলবার মুর্শিদাবাদে (Murshidabad) ভোটগ্ৰহণ। তার আগে শনিবার সকালে মুর্শিদাবাদের ডোমকলে(Domkol) ফের বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। আর তল্লাশি চালাতেই উদ্ধার বোমা। ইতিমধ্যে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে বলে খবর। পাশাপাশি খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় খবর বোম্ব স্কোয়াডও। এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। নির্বাচনের আগে কে বা কারা এত বোমা মজুত করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের অভিযোগ নির্বাচনকে কেন্দ্র করেই বোমার আমদানি করেছে বিজেপি।
৭ মে তৃতীয় দফায় ভোট রাজ্যের চার আসনে। এগুলি হল- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। এর মধ্যে ভোট ঘোষণার পর থেকে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকায় গন্ডগোল হয়েছে। যে কারণে মুর্শিদাবাদ নিয়ে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন। শুধু তাই নয়, তৃতীয় দফা ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনীও থাকবে এই মুর্শিদাবাদে।
কমিশন সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলার দুটি লোকসভা আসনের জন্য ১৯০ কোম্পানি ফোর্স থাকবে।


Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...