Friday, April 3, 2026

মনোনয়ন জমা দিতে গিয়ে গ্রেফতার চাতরার BSP প্রার্থী! ভোটের আবহে ফের অশান্ত বিহার 

Date:

Share post:

২০১৪ সালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ! আর সেই অভিযোগেই এবার মনোনয়ন জমা দিতে গিয়ে গ্ৰেফতার (Arrest) প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের (Bihar) চাতরার বহুজন সমাজ পার্টির (BSP) প্রার্থী নাগমণি। শনিবার সকালে পুলিশ তাঁকে গ্রেফতার করে বলে খবর। নাগমণির অভিযোগ, এই গ্রেফতারি বেআইনি। পুলিশ গুন্ডামি করছে। তাঁকে কোনও নোটিশ পাঠানো হয়নি। তবে ভোটের আগেই নাগমণির গ্ৰেফতারি ইস্যুতে রীতিমতো অশান্ত বিহারের রাজনীতি। বিএসপির অভিযোগ জোর করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় চাতরার প্রার্থীকে গ্ৰেফতার করা হয়েছে।

 

তবে পুলিশ সূত্রে খবর, বিএসপি প্রার্থীকে এদিন গ্রেফতার করতে গেলে পুলিশকর্মীদের সঙ্গে নাগমণি অভব্য আচরণ করেন বলে অভিযোগ। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় আচরণবিধি লঙ্ঘন করায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় এদিন তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে চাতরা সদর পুলিশ। তবে সূত্রের খবর, এদিন যখন বিএসসি প্রার্থীকে গ্ৰেফতার করা হয় তখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। আগামী ২০ মে চাতরা লোকসভা কেন্দ্রে ভোট। ওই কেন্দ্রে বিএসপি প্রার্থী হয়েছেন নাগমণি।

এদিন নাগমণিকে গ্রেফতারের পরই তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়। তারপর তাঁর বর্তমান ঠিকানা জেল হেফাজত। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সরকারে সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন নাগমণি। এদিকে নাগমণিকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে বলে দাবি বিএসপির।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...