Monday, April 6, 2026

একাদশে অতিরিক্ত পড়ুয়া ভর্তি নিয়ে নয়া পদক্ষেপ নিল সংসদ

Date:

Share post:

প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল এরমধ্যেই একাদশে ভর্তি হওয়ার জন্য হুড়োহুড়ি পরে গিয়েছে। এবারে স্কুলগুলোতে অতিরিক্ত পড়ুয়া ভর্তি নিয়ে নয়া পদক্ষেপ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সংসদের নিয়ম অনুযায়ী প্রতি স্কুলে একাদশ শ্রেণিতে মোট ২৭৫ জন পড়ুয়া ভর্তি হতে পারে। এরপর যদি দেখা যায় আরও বেশি পড়ুয়া ভর্তি হতে চাইছে তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলকে অনলাইনে আবেদন করতে হবে। এতদিন এই প্রক্রিয়া হত ম্যানুয়ালি কিন্তু চলতি বছর থেকে গোটা বিষয়টি অনলাইন মারফত করতে হবে। সেক্ষেত্রে স্কুল গুলি সর্বোচ্চ ৪০০ জন পড়ুয়া নিতে পারবে। অর্থাৎ ২৭৫ জনের পর আরও অতিরিক্ত ১২৫ জনকে ভর্তি নিতে পারবে। কিন্তু এরপরেও যদি কোনও স্কুল আরও বেশি পড়ুয়া ভর্তি করতে চায় সেক্ষেত্রে কাউন্সিলের প্রতিনিধিরা সংশ্লিষ্ট স্কুলে গিয়ে আগে পরিকাঠামো যথাযথ আছে কিনা খতিয়ে দেখবে। এরপর সেই রিপোর্ট জমা দেবে অনলাইনে। সেই রিপোর্টের ভিত্তিতে ঠিক হবে ওই স্কুলে অতিরিক্ত পড়ুয়া ভর্তি করানো যাবে কিনা। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৩০ জুনের মধ্যে। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না।

আরও পড়ুন- কাশ্মীরে বায়ুসেনার কনভয় জ.ঙ্গি হা.না, জ.খম ৫ জওয়ান

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...