Saturday, April 4, 2026

স্টার্কের ৪ উইকেট, মুম্বইকে ২৪ রানে হারাল কলকাতা

Date:

Share post:

আইপিএল-এ জয়ের ধারা অব্যাহত কলকাতা নাইট রাইডার্সের। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে হারালো ২৪ রানে। কেকেআরের হয়ে চার উইকেট নেন মিচেল স্টার্ক। এই জয়ের ফলে ১২ বছর পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ জিতল কলকাতা। পাশাপাশি প্লে-অফের দিকে আরও এক পা এগিয়ে গেলেন শ্রেয়স আইয়রা। পাশাপাশি প্লে-অফে যাওয়ার শেষ হার্দিক পান্ডিয়াদের।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ১৬৯ রান করে কেকেআর। কলকাতার হয়ে দুরন্ত ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়র। ৭০ রান করেন তিনি। ৪২ রান করেন মণিশ পান্ডে। তবে শুরুটা ভালো হয়নি কেকেআরের। ৫ রানে আউট হন ফিলিপ সল্ট। ৮ রানে আউট হন সুনীল নারিন। ১৩ রানে আউট হন রঘুবংশী। ৬ রান করেন অধিনায়ক শ্রেয়স আইয়র। মুম্বইয়ের হয়ে তিনটি করে উইকেট নেন থুশারা এবং যশপ্রীত বুমরাহ। দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। একটি উইকেট নেন পীয়ুশ চাওলা।

জবাবে ব্যাট করতে নেমে ১৪৫ রানে গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংস। সৌজন্যে মিচেল স্টার্ক। এদিন বল হাতে জ্বলে ওঠেন তিনি। ব্যর্থ যায় সূর্যকুমার যাদবের ৫৬ রান। ব্যাট হাতে ব্যর্থ ঈশান কিষাণ, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মারা। ১৩ রান করেন ঈশান। ১১ করেন রোহিত শর্মা। ৪ রান করেন তিলক। ১ রান করেন হার্দিক। কেকেআরের হয়ে ৪ উইকেট নেন মিচেল স্টার্ক। দুটি করে উইকেট নেন বরুন চক্রবর্তী, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল।

আরও পড়ুন- ভারতের টি-২০ দল নিয়ে মুখ খুললেন মহারাজ, রিঙ্কুকে বাদ দেওয়ার প্রসঙ্গে কী বললেন তিনি?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...