Tuesday, February 24, 2026

নেপালের ‘একতরফা’ পদক্ষেপে ক্ষুব্ধ! বিতর্কিত নোট নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী

Date:

Share post:

একতরফাভাবে নেপাল এই পরিবর্তন করলেও তা বাস্তবকে কোনওভাবেই বদলাতে পারবে না। নেপালের (Nepal )নতুন ১০০ টাকার নোট (Notes) বিতর্কে অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। সম্প্রতি ভুবনেশ্বরে (Bhuwaneshwar) একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী। সেখানেই তাঁর কথায় উঠে আসে নোট বিতর্ক প্রসঙ্গ। জয়শঙ্কর সাফ বলেন, আমি রিপোর্টটা দেখেছি। এখনও খুঁটিয়ে দেখা হয়নি। কিন্তু আমি মনে করি আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। নেপালের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে। আর তার মাঝেই ওরা একতরফা ভাবে কিছু পদক্ষেপ করছে। কিন্তু এমনটা করলে পরিস্থিতি কিছুতেই বদলাবে না।

নেপালের নতুন ১০০ টাকার নোট নিয়ে বিতর্ক তুঙ্গে। নতুন নোটে সেদেশের যে মানচিত্র দেখা যাচ্ছে, সেখানে রয়েছে ভারতের তিনটি এলাকা। যা ঘিরেই বিতর্ক তীব্রতর হয়েছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বিদেশমন্ত্রী। ভারতীয় ভূখণ্ড লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে নেপালের অন্তর্গত দেখানো হয়েছে নতুন ১০০ টাকার নোটে। এদিকে শুক্রবারই নেপালের মন্ত্রীসভার বৈঠকে এই নোটে সবুজ সংকেত দেওয়া হয়েছে। নেপাল সরকারের মুখপাত্র রেখা শর্মা জানিয়েছেন, প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ডর সভাপতিত্বে ক্যাবিনেটের ওই বৈঠকে নেপালের নোটে ওই নতুন মানচিত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

তবে নেপালের নয়া নোটে ছাপানো ওই তিন এলাকা ভারতীয় ভূখণ্ডেরই অংশ বলে দাবি নয়াদিল্লির। কিন্তু নেপালও দীর্ঘদিন ধরে দাবি করেছে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি তাদেরই অংশ। ২০২০ সালের ১৮ জুন নেপাল সরকার যে মানচিত্র প্রকাশ করেছিল সেখানে ওই তিন এলাকাকে সেদেশেরই অংশ বলে দেখানো হয়। সেই বিতর্কই উসকে দিচ্ছে নতুন নোট।

spot_img

Related articles

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...