Saturday, April 4, 2026

সোমবার দলীয় প্রার্থীদের সমর্থনে জোড়া সভা অভিষেকের

Date:

Share post:

বাংলার মানুষকে নাজেহাল করে রাজ্যে ৭ দফায় লোকসভা নির্বাচন। প্রথম দুদফায় উত্তরের জেলা পেরিয়ে আগামী ৭মে রাজ্যের চার কেন্দ্রে তৃতীয় দফার নির্বাচন। গরমের দাবদাহকে উপেক্ষা করেই দক্ষিণে টানা প্রচার করে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল অর্থাৎ সোমবার দলীয় প্রার্থীদের সমর্থনে জোড়া সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলীয় প্রার্থীর সমর্থনে প্রথম জনসভাটি হবে বোলপুরের মঙ্গলকোটে এবং অপর সভাটি হুগলির পাণ্ডুয়ায়।

রবিবার মালদহ দক্ষিণে রোড শো সেরেছেন অভিষেক। দলীয় প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের (Shahnawaz Ali Raihan) সমর্থনে হুড খোলা ট্যাবলোতে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গরম উপেক্ষা করে অভিষেককে একঝলক দেখতে রাস্তায়, বাড়ির ছাদে, এমনকী বারান্দায় জনপ্লাবন। আগামিকাল অর্থাৎ সোমবার জোড়া জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বোলপুরের মঙ্গলকোটে দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হুহলির পাণ্ডুয়ায় জনসভা করবেন অভিষেক। আগামিকালের অভিষেকের জোড়া জনসভাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

প্রসঙ্গত, রবিবার পাণ্ডুয়ার জনসভার স্থান পরিদর্শনে যান হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন ও ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। অরিন্দম বলেন, “এর আগে নবজোয়ার কর্মসূচিতে এবং ২০২১ সালের বিধানসভা ভোটের আগে এই মাঠে সভা করেছিলেন অভিষেক। তাই এই মাঠ আমাদের কাছে লাকি মাঠ। দিদি আমাদের প্রধান আর অভিষেক আমাদের সেনাপতি। সেনাপতির নেতৃত্বে আমরা লড়াই করছি।”

আরও পড়ুন- প্রচারে বেরিয়ে  অসুস্থ নাবালিকাকে নিজের গাড়িতে  হাসপাতালে পাঠালেন তৃণমূল প্রার্থী কালীপদ সরেন

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...