Friday, April 3, 2026

রাজ্যপালের অসহযোগিতা, নতুন ‘পথে’ তদন্তে কলকাতা পুলিশ

Date:

Share post:

কলকাতা পুলিশের সঙ্গে কোনও রকম সহযোগিতা করা যাবে না, রাজভবনের কর্মীদের সতর্ক করে দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যে কোনও মাধ্যমে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করা যাবে না বলে নির্দেশ জারি করেছিলেন আনন্দ বোস। এবার রাজ্যের সাংবিধানিক প্রধানের সেই নির্দেশকে মেনেই শ্লীলতাহানির ঘটনায় নতুন পথে তদন্তে কলকাতা পুলিশ। রাজ্যপালের বিরুদ্ধে তদন্তে না গিয়ে গোটা ঘটনার সত্য অনুসন্ধানে তদন্তের কথা প্রকাশ করল কলকাতা পুলিশ। তবে কলকাতা ফিরে গোটা ঘটনা রাজনৈতিক প্রভাবিত বলে দাবি করেন রাজ্যপাল আনন্দ বোস।

হেয়ার স্ট্রিট থানায় রাজভবনের এক অস্থায়ী কর্মী রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলে রাজ্যপাল কেরালা পাড়ি দেন। সেই সঙ্গে রাজ্য প্রশাসনের প্রশ্ন উঠতে শুরু করে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত কোন পথে করা সম্ভব। এরই মধ্যে রবিবার রাজভবনের সব ধরনের কর্মীদের আনন্দ বোস নির্দেশ দেন যাতে কোনওভাবেই কলকাতা পুলিশের সঙ্গে কেউ যোগাযোগ না করেন। তিনি রাজ্যপালের সাংবিধানিক রক্ষাকবচের ধারা স্মরণ করিয়ে যে নিষেধাজ্ঞা জারি করেন তাতে কলকাতা পুলিশের পক্ষেও সিসিটিভির ফুটেজ সংগ্রহ সমস্যাজনক হয়ে যায়।

ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানার অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে কলকাতা পুলিশ। সেই মতো রাজভবনের কাছে সেই দিনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়। কিন্তু রাজ্যপালের নির্দেশের পরে স্বাভাবিকভাবেই রাজভবনের পক্ষ থেকে তা পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। ফের সোমবার কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয় তাঁরা কোনও ব্যক্তি বা রাজ্যপালের বিরুদ্ধে কোনও তদন্ত করছেন না। অভিযোগের ভিত্তিতে সেদিন কী ঘটেছিল সেই তথ্য জানার জন্য সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। যদিও রাজভবনের তরফে কোনও সহযোগিতা পাওয়া যায়নি।

তৃণমূলের পক্ষ থেকেও দাবি করা হয় রাজ্যপাল সাংবিধানিক প্রধান হলেও তিনি আইনের ঊর্ধ্বে নন। মন্ত্রী শশী পাঁজা দাবি করেন, “রাজ্য়পালের কিছু ক্ষমতা আছে, সঙ্গে দায়িত্বও আছে। তার মধ্যে শ্লীলতাহানি পড়ে না। আইনের লম্বা হাত আপনাকে ধরবেই। এটা দুঃখের বিষয় যে রাজ্যপালের জন্য বাংলার বদনাম হচ্ছে। সবাই প্রশ্ন করছে কোন রাজ্যের রাজ্যপাল? আপনিই সন্দেশখালিতে গিয়ে তৃণমূলকে বড় বড় ভাসন দিয়েছিলেন।”

অন্যদিকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সোমবার কেরালা থেকে কলকাতায় ফেরেন। তিনি গোটা ঘটনা রাজনৈতিকভাবে প্রভাবিত বলে দাবি করেন। রাজনীতির আশ্রয় নিতে গিয়ে তিনি বলেন, “রাজ্যপাল একটি অরাজনৈতিক পদ। আমার সজ্ঞানে আমি রাজনীতির ঊর্ধ্বে থাকার চেষ্টা করেছি।” এমনকি অভিযোগের তীর যখন তাঁর দিকে তখন তিনি গোটা ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করতেও ছাড়েননি।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...