Monday, April 6, 2026

সাতসকালে হুগলিতে বিস্ফোরণ! বোমা ফেটে মৃত্যু কিশোরের, গুরুতর জখম ২

Date:

Share post:

চলতি মাসের ২০ তারিখ হুগলি (Hoogly)জেলায় লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগেই ঘটে গেল বড়সড় অঘটন। সোমবার সকালে হুগলির পাণ্ডুয়ায় (Pandua )বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। পাশাপাশি বিস্ফোরণের জেরে এক কিশোরের হাত উড়ে গিয়েছে এবং অপর দুজনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। মৃতের নাম রাজ বিশ্বাস (১০)। অন্যদিকে রুপম বল্লব (১৩) ও সৌরভ চৌধুরী (১১) নামে দুই কিশোর গুরুতর জখম হয়েছে বলে খবর। আহতদের ইতিমধ্যে স্থানীয় ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।  যদিও খবর পেয়েই হুগলি গ্ৰামীন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর এদিন সকালে পান্ডুয়ার তিন্না নেতাজী পল্লি কলোনীতে বোমা রাখা ছিল। সেখানে খেলতে গেলেই বিস্ফোরন হয়। জখম তিন কিশোরকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় এক কিশোরের। পরে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। বোমাকে বল ভেবে খেলতে গিয়েই এই বিস্ফোরণ বলে খবর। তবে কে বা কারা ওখানে বোমা রাখল তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। চড়ছে রাজনীতির পারদও। এদিকে সোমবার হুগলিতে সভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে আচমকা এমন ঘটনায় বিরোধীদের চক্রান্তকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। তবে ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...