Saturday, March 14, 2026

লখনৌকে হারাতেই নজির গড়ল কেকেআর, ছুঁয়ে ফেলল মুম্বইকে

Date:

Share post:

গতকাল লখনৌ সুপার জায়ান্টকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। লখনৌ-এর বিরুদ্ধে ২৩৫ রান করে শ্রেয়স আইয়রের দল। আর এই রানের সুবাদে নজির গড়ে কলকাতা । এক্ষেত্রে কেকেআর ছুঁয়ে ফেলল মুম্বই ইন্ডিয়ান্সকে।

গতকাল লখনৌ-এর বিরুদ্ধে ২৩৫ রান করতেই , চলতি আইপিএল-এ ছ’টি ম্যাচে ২০০ বা তার বেশি রান করেছে কলকাতা। একটি মরশুমে সব থেকে বেশি ম্যাচে ২০০ রানের বেশি করার রেকর্ড এতদিন ছিল মুম্বই ইন্ডিয়ান্সের দখলে। ২০২৩ সালে তারা এই কীর্তি করেছিল। গতকাল লখনৌ-এর বিরুদ্ধে ২৩৫ রান করতেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে কেকেআর। কলকাতার সামনে সুযোগ রয়েছে মুম্বইয়ের নজির ভেঙে এক মরশুমে সব থেকে বেশি ম্যাচে ২০০ বা তার বেশি রান করার। এখন দেখার তা পারে নাকি শ্রেয়স আইয়রের দল।

গতকাল লখনৌকে ৯৮ রানে হারায় কলকাতা। এই জয়ের ফলে আইপিএল-এ জয়ের ধারা অব্যাহত কলকাতা নাইট রাইডার্সের। লখনৌ সুপার জায়ান্টকে তাদের ঘরের মাঠে ৯৮রানে হারালো শ্রেয়স আইয়রের দল। কেকেআরের হয়ে দুরন্ত ব্যাটিং সুনীল নারিনের। ৮১ রান করেন তিনি। বল হাতে ৩টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীর। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে প্রথম স্থানে কেকেআর ।

আরও পড়ুন- প্রয়াত আর্জেন্তিনাকে প্রথমবার বিশ্বকাপ জেতানো কোচ মেনোত্তি

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...