Saturday, April 4, 2026

সপ্তাহের প্রথম দিনেই বর্ধমান-দুর্গাপুরে জনসভা মমতার, জোড়া সভা অভিষেকের

Date:

Share post:

সপ্তাহের প্রথম দিনেই লোকসভা ভোটের (Loksabha Election) প্রচারে জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রথম জনসভা করবেন তৃণমূল নেত্রী। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। বর্ধমান উত্তর বিধানসভা এলাকায় এই সভা হবে। এরপর মুখ্যমন্ত্রী পৌছে যাবেন সাঁইথিয়া। সেখানে তিনি বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী শতাব্দী রায়ের সমর্থনে জনসভা করবেন।

অন্যদিকে, সোমবার বোলপুর, হুগলিতে জোড়া সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন অভিষেক প্রথম জনসভা করবেন বোলপুর লোকসভায়। সেখানে বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে তিনি জনসভা করবেন। এরপর অভিষেক পৌঁছে যাবেন হুগলি লোকসভা এলাকায়। সেখানে তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পান্ডুয়ায় হবে জনসভা। সোমবারের হাইভোল্টেজ সভা ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ তুঙ্গে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...