Wednesday, March 11, 2026

পাশের হারে জয়জয়কার মেয়েদের! ICSE-ISC পরীক্ষার ফলপ্রকাশ হতেই এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সোমবার নির্ধারিত সময়ে প্রকাশিত হল আইসিএসই (ICSE)-আইএসসি (ISC) পরীক্ষার ফলাফল। চলতি বছর দুই ক্ষেত্রেই পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। সার্বিকভাবে গত বছরের তুলনায় পাশের হারও বেড়েছে বলে জানিয়েছে বোর্ড। অন্যদিকে পশ্চিমবঙ্গেরও পাশের হারও আগের থেকে অনেকটাই বেড়েছে। চলতি বছর আইসিএসই দশম শ্রেণিতে বাংলায় পাশের হার ৯৯.২২ শতাংশ। দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৯৭.৮০ শতাংশ। সোমবার ফলাফল প্রকাশ হতেই এক্স হ্যান্ডেলে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আইসিএসসি ও আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল পড়ুয়াদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামীদিনে কৃতীদের সাফল্য কামনা করে যারা চলতি বছর অকৃতকার্য হয়েছে তাদের মন খারাপ না করার পরামর্শ দেন। মমতা বলেন, আগামী বছর নিশ্চয় ভালো ফল হবে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।

তবে এদিন ফলাফল প্রকাশ হতেই দেখা যায় সিআইএসসিই’র বোর্ড পরীক্ষায় ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। দশম শ্রেণিতে ছেলেদের পাশের হার ৯৯.৩১ শতাংশ সেখানে মেয়েদের ৯৯.৬৫ শতাংশ। একইভাবে দ্বাদশেও ছাত্রী পাশের হার বেশি। ছেলেরা দ্বাদশ শ্রেণিতে ৯৭.৫৩ শতাংশ পাশ করেছে এবং মেয়েদের পাশের হার সেখানে ৯৮.৯২ শতাংশ ৷ সোমবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। www.cisce.org এবং results.cisce.org থেকে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাচ্ছে। আজই ওয়েবসাইট থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এরপর পরীক্ষার্থীরা ১০ মে পর্যন্ত রিভিউ করার আবেদন করতে পারবেন।

বোর্ড জানিয়েছে, নম্বর পুনর্বিবেচনার জন্য পরীক্ষার্থীরা সর্বোচ্চ যে কোনও দুটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। চলতি বছর জুলাই মাসে নেওয়া হবে ওই পরীক্ষা। এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য http://cisce.org ওয়েবসাইটে দ্রুত আপলোড করা হবে বলে জানিয়েছে বোর্ড।

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...