Tuesday, April 21, 2026

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

Date:

Share post:

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে আগুনে বিতর্ক। ঠিক ২০২৫ সালের রিপিট টেলিকাস্ট ২০২৬ সালেও। পিচ নিয়ে শুরুতেই স্টেপ আউট কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের(Sujan Mukherjee)।

গত মরশুমেই ইডেনের পিচ নিয়ে কেকেআর ম্যানেজমেন্ট ও কিউরেটরের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছিল। কেকেআর টিম ম্যানেজমেন্ট স্পিন সহায়ক উইকেট চাইলেও তা পাওয়া যায়নি। সানরাইজার্স ম্যাচের আগে এবারও পছন্দ মতো উইকেট না পাওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে। এই আবহে মুখ খুলেছেন সিএবির পিচ কিউরেটর।

বিশ্ব বাংলা সংবাদকে সুজন ফোনে জানিয়েছেন , এখনও পর্যন্ত কেকেআরের তরফে পিচ বদলানোর জন্য কোনও আবেদন জানানো হয়নি, এমনকি গত মরশুমেই ইডেনের পিচ নিয়ে কেকেআর ম্যানেজমেন্টের সঙ্গে মতপার্থক্য হলেও এবার প্র্যাকটিস ম্যাচ খেলতে এসে কোনোরকম সমস্যার কথা জানায়নি কেকেআর। বরং এখনও পর্যন্ত নিশ্চিন্তেই প্র্যাকটিস ম্যাচ খেলছে তারা। টিমের কথায় আমার পক্ষে পিচ বদলানো সম্ভব নয়, আমাকে বিসিসিআই (BCCI)-এর নির্দেশেই কাজ করতে হবে। বিসিসিআই ও সিএবি সভাপতি সৌরভ কোনও নির্দেশ দিলে সেই মতোই ইডেনের পিচে কাজ করা হবে। তবে চিন্তার কোনও বিষয় নেই , যাই হোক না কেন, ইডেনে ভালো ব্যাটিং সহায়ক ভালো উপযোগী পিচই তৈরি হবে।”

প্রতিপক্ষ সানরাইজারস হায়দরাবাদ (Sunrisers Hyderabad)- এর ব্যাটিং লাইনআপ কার্যত বিস্ফোরক। অভিষেক শর্মা (Abhishek Sharma), ট্র্যাভিস হেড (Travis Head), ঈশান কিশান (Ishan Kishan),হেনরিক ক্লাসেন (Heinrich Klaasen) একসঙ্গে থাকলে যে কোনও বোলিং আক্রমণকে চাপে ফেলতে পারে। এই শক্তির সামনে দাঁড়িয়ে কেকেআরের বোলিং যে বড় চ্যালেঞ্জের মুখে, তা নিয়ে সন্দেহ নেই।

গত মরশুমে শুরুতে সংঘাত হলেও পরে সুজনের সঙ্গে কেকেআরের মনোমালিন্য মিটে গিয়েছিল, এবারও মধুরেন সমাপয় হবে নাকি সংঘাত তীব্রতরও হবে তার উত্তর দেবে সময়ই।

 

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...