Monday, March 16, 2026

পান্ডুয়ায় ধৃত মহিলা: পারিবারিক ঝগড়াকে রাজনৈতিক রং লকেটের! বিস্ফোরক জখম কিশোরের বাবা

Date:

Share post:

পান্ডুয়ায় (Pandua) ধৃত অভিযুক্ত মহিলা রীতা বল্লভ। বিস্ফোরণে আহত হয়েছে তাঁরই পুত্র বলে অভিযোগ। রীতার স্বামী সুখদেব বল্লভ। আগেই বলেছিলেন পারিবারিক বিবাদের জেরেই হামলা। সেটাই মিলে গেল রীতার গ্রেফতারিতে। আচমকা শান্ত পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লি কলোনিতে বোমা বিস্ফোরণ। লোকসভা নির্বাচনের আবহে এই ঘটনা ঘিরে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা শুরু করেছে বিরোধিতার। ঘটনাস্থলে গিয়ে ঘোলাজলে মাছ ধরতে তুমুল অশান্তি সৃষ্টির চেষ্টা করেন হুগলির বিজেপি (BJP) প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কিন্তু প্রকৃত সত্য জানালেন আহত ১ কিশোরের বাবা সুখদেব বল্লভ (Shukhdev Ballav)। তাঁর স্পষ্ট অভিযোগ, তাঁরই পারিবারিক গোলমালের জেরে প্রাক্তন স্ত্রীর প্রেমিক তথা বর্তমান স্বামী এই কীর্তি ঘটিয়েছে। যার জেরে শুধু সুখদেবের (Shukhdev Ballav) পুত্র-সহ ২ কিশোর জখম হয়েছে তাই নয়, এক কিশোরের মৃত্যু হয়েছে।

২০ মে হুগলিতে লোকসভা নির্বাচন। তার আগে সোমবার সকালে এলাকায় বোমা বিস্ফোরণ। গুরুতর জখম হয় তিন কিশোর। হাসপাতালে নিয়ে গেলে রাজ বিশ্বাস নামে এক কিশোরের মৃত্যু হয়। আর হাসপাতালে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন রুপম বল্লভের বাবা সুখদেব। তিনি জানান, স্ত্রী রীতা বল্লভের সঙ্গে বেশ কয়েক বছর আগে তাঁর ডিভোর্স হয়ে যায়। পাড়ারই এক যুবক দেবা সরকারকে ফের বিয়ে করেন রীতা। তাঁরা বিহারে থাকেন। ডঃ ডি কুমার নামে রীতাকে নিয়ে নিয়ে দেবা সংসার করছেন বলে অভিযোগ সুখদেবের। এখন রীতা ছেলে রূপমকে নিয়ে যেতে চাইছেন। সুখদেব সাফ জানান, কোনও রাজনৈতিক দল নয়, দেবা আর রীতাই এই কাণ্ড ঘটিয়েছেন। তাঁরাই বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন।

ঘটনাস্থল থেকেই এক মহিলাকে আটক করে পুলিশ। পরে জানা যায়, তিনিই সুখদেবের প্রাক্তন স্ত্রী, রূপমের মা রীতা। বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

আর এই ঘটনা নিয়ে তুমুল শোরগোল ফেলে দেন বিজেপি প্রার্থী লকেটে। এলাকায় গিয়ে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা, অবস্থানে বসার হুমকি- সবই করেন। আঙুল তোলেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। অথচ দেখা গেল এটা পারিবারিক অশান্তির ফলশ্রুতি। যার জেরে প্রাণ গেল এক কিশোরের। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হবেন বুঝতে পেরেই পারিবারিক কোন্দলে রাজনৈতিক রং লাগানোর ব্যর্থ চেষ্টা করেন বিজেপি প্রার্থী।  



spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...