Saturday, April 4, 2026

প্রয়াত টাইটানিক ‘দ্য লর্ড অফ রিংস’ খ্যাত বার্নার্ড হিল

Date:

Share post:

টাইটানিক সিনেমায় ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত বার্নার্ড হিল ৭৯ বছর বয়সে প্রয়াত হলেন। কিংবদন্তি অভিনেতার চলচ্চিত্র, টেলিভিশন এবং থিয়েটারে বর্ণাঢ্য কেরিয়ার ছিল। স্কটিশ লোক সংগীতশিল্পী বারবারা ডিকসন টুইটারে বার্নার্ডের মৃত্যুর খবরটি শেয়ার করেন। টাইটানিক সিনেমায় ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। স্নিগ্ধ দৃপ্ত ব্যক্তিত্ব কিছুক্ষণের মধ্যেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল।

বার্নার্ড হিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বারবারা ডিকসন টুইট করে লিখেছেন, ”অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বার্নার্ড হিলের মৃত্যুর খবর। আমরা জন পল জর্জ রিঙ্গো এবং বার্ট, উইলি রাসেলের এই দুর্দান্ত শো-তে ১৯৭৪-১৯৭- এ একসঙ্গে কাজ করেছি। সত্যিই অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে পথ অতিক্রম করার সৌভাগ্য হয়েছিল। এদিকে অভিনেতার প্রয়ানে শোকবার্তা প্রকাশ করেছেন সিনেমাপ্রেমীরা। বার্নার্ড জেমস ক্যামেরনের টাইটানিক সিনেমায় ব্রিটিশ ক্যাপ্টেন ও নৌ কর্মকর্তা ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথের ভূমিকায় অভিনয় করেন। নৌকাডুবির সময় তাঁর শান্ত ও সৌম্য চেহারা মন কেড়েছে দর্শকদের। বার্নার্ড এর একাধিক সিনেমা ১১টি একাডেমি পুরস্কার জিতেছেন।যেভাবে সবাইকে বাঁচিয়ে নিজেকে উৎসর্গ করেছিলেন সমুদ্র বুকে, তা ভোলার নয়। সিনেমায় বিলি জেন, ক্যাথি বেটস, ফ্রান্সেস ফিশার, গ্লোরিয়া স্টুয়ার্ট, জোনাথন হাইড, ভিক্টর গারবার, ডেভিড ওয়ার্নার, সুজি অ্যামিস এবং বিল প্যাক্সটনরা অভিনয় করেছিলেন।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...