Saturday, April 4, 2026

ফের যোগীর দাদাগিরি! আমেঠিতে কংগ্রেসের পার্টি অফিসে তাণ্ডব, ভাঙচুর গাড়িতেও 

Date:

Share post:

ভোটের আগে ফের বিজেপির (BJP) অশান্তিতে উত্তপ্ত যোগীরাজ্য (Yogi State)। রবিবার মধ্যরাতে রীতিমতো তাণ্ডব চলে কংগ্রেসের পার্টি অফিসে। ভাঙচুর করা হয় গাড়িও। সূত্রের খবর, উত্তর প্রদেশের আমেঠিতে (Amethi) কংগ্রেসের(Congress )পার্টি অফিসের (Party Office) বাইরে একাধিক গাড়ি পার্ক করা ছিল। রবিবার মধ্য রাতে একদল দুষ্কৃতী এসে সেই গাড়ি ভাঙচুর করে। অফিসের ভিতরে তখন উপস্থিত ছিলেন কয়েকজন কংগ্রেস কর্মী। তাঁরা ভাঙচুরের শব্দ শুনে বাইরে ছুটে আসেন। এরপরই কংগ্রেস কর্মীদের দেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

তবে পার্টি অফিসে হামলার ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। এক্স হ্যান্ডেলে পোস্টে কংগ্ৰেস জানিয়েছে, হারের এতটাই ভয় মে স্মৃতি ইরানি ও বিজেপি এই হামলা করেছে। বিজেপির দুষ্কৃতীরা লাঠি-রড নিয়ে আমেঠিতে কংগ্রেস অফিসে হামলা করেছে। পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভাঙচুর করেছে। ঘটনায় কংগ্রেস কর্মী ও একাধিক মানুষ আহত হয়েছেন। পাশাপাশি যোগী পুলিশের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।

যদিও হামলার পরই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস। তবে হামলার পরই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। এরপর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ ওঠে। গৌরীগঞ্জ থানায় অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তের পাশাপাশি প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে বলে খবর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...