Saturday, March 21, 2026

তৃতীয় দফায় বাংলায় ভোটদান সবচেয়ে বেশি, দেশজুড়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে হেভিওয়েটরা 

Date:

Share post:

লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় (Third Phase of Loksabha election) বাংলার চার কেন্দ্রে জমজমাট ভোটের লড়াই। দেশের প্রধানমন্ত্রী (Narendra Modi) বার বার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অনুরোধ করলেও ভোট দানের নিরিখে এদিন গুজরাট সবথেকে পিছিয়ে রয়েছে বলে নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে খবর। বাংলার চার কেন্দ্রে ভোটগ্রহণে অশান্তির ছবি সকাল থেকেই ধরা পড়েছে। পরাজয় নিশ্চিত জেনে জায়গায় জায়গায় গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছেন বিজেপি ও বাম প্রার্থীরা। সবথেকে বেশি ঝামেলা হয়েছে মুর্শিদাবাদে। চার কেন্দ্র মিলিয়ে সকাল ন’টা পর্যন্ত পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে মোট ১৮২টি অভিযোগ জমা পড়েছে বলে জানা যায়। দলগত ভাবে অভিযোগ জমা পড়েছে ৯৯টি। যার মধ্যে সিপিএমের অভিযোগ সব থেকে বেশি, ৭৩টি। কংগ্রেস ১২টি এবং তৃণমূল এবং বিজেপি ২টি করে অভিযোগ করেছে নির্বাচন কমিশনের কাছে। তবে সকাল ১১টায় জানা গেল ২৯৮টি অভিযোগ জমা পড়েছে।দেশের সার্বিক চিত্র বলছে মোটের উপর ভোট এখনও পর্যন্ত শান্তিপূর্ণ।

বাংলার ৪ লোকসভা কেন্দ্র-সহ দেশের মোট ১১ রাজ্যের ৯৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলছে। বাংলার মধ্যে মুর্শিদাবাদে সকাল থেকেই অশান্তি দেখা গেছে। তবে বেলা বাড়তেই মালদহ দক্ষিণের মোথাবাড়ির হামিদপুরে অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, ভয় দেখিয়ে এবং ভোটারদের প্রভাবিত করে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছেন বাহিনীর জওয়ানেরা। এসবের মাঝেই সাধারন মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বাদ পড়ছেন না হেভিওয়েটরাও। প্রথম দুঘণ্টায় বাংলাতেই ভোটদানের হার সবচেয়ে বেশি। সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে, ৬.৬৪ শতাংশ। গুজরাট ও কর্ণাটকে ১০ শতাংশের কম ভোট পড়েছে। সকাল এগারোটা পর্যন্ত প্রায় তেত্রিশ শতাংশ ভোট পড়েছে বাংলায়। এদিন কোতয়ালি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন গনি পরিবারের সদস্য মৌসম বেনজির নূর। একই সঙ্গে এই বুথেই ভোট দিলেন গত চারবারের সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং তাঁর ছেলে তথা বাম-কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরী।হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম তোফিতে নিজের গ্রামের বুথে ভোট দিলেন মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান। মহারাষ্ট্রের লাটুরে সকাল সকাল ভোটের লাইনে বি টাউনের সেলিব্রিটি দম্পতি রীতেশ দেশমুখ (Ritesh Deshmukh), জেনেলিয়া ডি সুজা। সকাল ১১ টা নাগাদ কর্নাটকের কালবুর্গির কেন্দ্রে জামাইকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। বেলা বারোটা নাগাদ আমেদাবাদে ভোট দেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

 

Related articles

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...