Saturday, March 14, 2026

ভোটের পরই বিদায় আনন্দ? রাজভবনে আসতে পারেন নতুন অতিথি!

Date:

Share post:

লোকসভা নির্বাচন মিটলেই কি রাজভবন থেকে আনন্দ বোসের বিদায়? নতুন কাউকে এ রাজ্যের সাংবিধানিক প্রধানের দায়িত্ব দেওয়া হবে? বাংলা পাবে নতুন রাজ্যপাল? শ্লীলতাহানি কাণ্ড নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যে এই জল্পনাই আচমকা মাথাচাড়া দিয়ে উঠেছে।

একাধিকবার খোদ রাজ্যপালের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে রাজ্য পুলিশের দ্বারস্থ হয়েছেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী, আর অন্যদিকে গোটা ব্যাপারটাকেই রাজনৈতিক অভিসন্ধি বলে তোপ দেগে চলেছেন সি ভি আনন্দ বোস। শ্লীলতাহানির অভিযোগ সামনে আসার পর আচমকা তাঁর কেরল যাত্রা, আর তারপর প্রশাসনের শীর্ষ মহলে নানাবিধ কানাঘুষো। চর্চা বাড়ছে রাজ্যপালের ভবিষ্যৎ নিয়ে।

অসমর্থিত সূত্রের খবর, জুন মাসে ভোট মিটতেই এ রাজ্যে নতুন কাউকে দায়িত্ব দিয়ে রাজভবনে পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে। সংবিধানের ১৫৬ ধারা অনুযায়ী, একজন রাজ্যপালের মেয়াদ পাঁচ বছরের। ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে সি ভি আনন্দ বোসকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যের ২২তম রাজ্যপাল হিসেবে তিনি দায়িত্ব নেন ২৩ নভেম্বর। আগামী জুন মাসে রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে অন্য কেউ বসলে, দু’বছর পূর্ণ হওয়ার আগেই রাজ্যপাল হিসেবে মেয়াদ শেষ হতে পারে বোসের। যদিও বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করছে না রাজভবন।

 

 

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...