Saturday, April 4, 2026

প্রয়াত সাহিত্যিক-শিল্পোদ্যোগী মৌ রায়চৌধুরী, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মঙ্গলবার সকালে হঠাৎই দুঃসংবাদ। প্রয়াত টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর কো চেয়ারপারসন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গভর্নিং বডি সদস্য, আজকাল দৈনিকের ডিরেক্টর মৌ রায়চৌধুরী (Mou Ray Chowdhury)। বয়স হয়েছিল ৫৩ বছর। মঙ্গলবার সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রেখে গেলেন স্বামী সত্যম রায়চৌধুরী (Satyam Ray Chowdhury), পুত্র দেবদূত, অগনিত সহকর্মী ও অনুরাগীদের। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

সাহিত্য- সংস্কৃতির প্রতি মৌ রায়চৌধুরীর (Mou Ray Chowdhury) গভীর অনুরাগ সর্বজনবিহিত। কবি হিসেবে তাঁর সুখ্যাতি ছিল। মৌ রায়চৌধুরীর লেখা বইগুলি খুবই জনপ্রিয়। ‘সুস্থ’, ‘সফর’, ‘খেলা’ পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। অন্য ঘরানার সম্পাদকীয় নতুন মাত্রা যোগ করেছিল পত্রিকাগুলিতে। তাঁর সম্পাদনায় শারদীয় আজকাল নজরকাড়া সাফল্য পায়।

রবীন্দ্রনাথ ছিলেন মৌ রায়চৌধুরীর প্রাণসখা। অপূর্ব গানের গলা ছিল মৌয়ের। তবে, সবচেয়ে যে গুণটির জন্য তিনি জনপ্রিয় ছিলেন, তাহলে তাঁর মিষ্টি স্বভাব। সবাইকে আপন করে নেওয়ার, সবার সঙ্গে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর।

মৌ রায়চৌধুরীর অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বাংলার অগ্রগণ্য শিল্পোদ্যোগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৌ রায়চৌধুরীর প্রয়াণে অকস্মাৎ শূন্যতা সৃষ্টি হল।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...