Friday, February 27, 2026

কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাজ্যের চার লোকসভা কেন্দ্রে শুরু ভোটগ্রহণ

Date:

Share post:

দিল্লির মসনদ দখলের লড়াইয়ে সাত দফা লোকসভা নির্বাচনের আজ তৃতীয় দফা (Third Phase of Loksabha Election 2024)। মঙ্গলের সকালে ভোট শুরু মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে (Maldah North, Maldah South, Jangipur & Murshidabad)।ভগবানগোলাতেও শুরু হলে উপনির্বাচন (By election in Bhagabangola)।

মালদহ উত্তরে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৫৮ হাজার ১১৬। পুরুষ ভোটার রয়েছেন ৯ লক্ষ ৪৪ হাজার ৩৩৩ জন। মহিলা ভোটার রয়েছেন ৯ লক্ষ ১৩ হাজার ৭২৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার হলেন ৫৫ জন। পুরাতন মালদহ, হবিবপুর, বামনগোলা, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর এবং রতুয়া— এই সাত বিধানসভা কেন্দ্র জুড়ে আজ ভোট গ্রহণ। তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee), বিজেপি প্রার্থী খগেন মুর্মু (Khagen Murmu) এবং কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরীর মধ্যে আজ লড়াই। তবে ১৫ জন প্রার্থী রয়েছেন নির্বাচনে। এই কেন্দ্রে মোট ১৪৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। মোট ভোটকেন্দ্র ১৮১২টি। মহিলা পরিচালিত বুথের সংখ্যা ৩৩টি।

এবার মালদহ দক্ষিণের দিকে চোখ রাখা যাক। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান, বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। এই কেন্দ্রেও ১৪৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। মোট বুথের সংখ্যা ১৭৫৯। মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৭৯ হাজার ৮২৬ । পুরুষ ভোটার রয়েছেন ৮ লক্ষ ৯৮ হাজার ৪৪৩। মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৮১ হাজার ৩৪৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৮ জন।

এদিন মুর্শিদাবাদে দুই কেন্দ্রেও ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। জঙ্গিপুর লোকসভায় মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৮৬ হাজার ৯০৬। পুরুষ ভোট ৯ লক্ষ ১৫ হাজার ৫২০। মহিলা ভোটার ৮ লক্ষ ৮৬ হাজার ১৬৯। এই কেন্দ্রে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫ জন। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী এখানে ১৮৫১টি বুথ রয়েছে যার মধ্যে স্পর্শকাতর হিসেবে ৫০৯টি বুথ চিহ্নিত করা হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী এই কেন্দ্রে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান (Khalilur Rahman), বিজেপির টিকিটে লড়াই করছেন ধনঞ্জয় ঘোষ বাম-কংগ্রেস জোট প্রার্থী মোর্তাজা হোসেন বকুল।

মুর্শিদাবাদ কেন্দ্রের দিকেও আজ নজর রয়েছে। এই কেন্দ্রে আইএসএফ আলাদা করে প্রার্থী দেওয়ায় বামেদের হয়ে লড়াই করছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম(Md Salim)। বিজেপি প্রার্থী মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের তরফে বিদায়ী সাংসদ আবু তাহের খানকেই (Abu Taher Khan) টিকিট দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৯৩৮টি । এই লোকসভায় চারটি অতিরিক্ত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।মোট ভোটার ১৮ লক্ষ ৮৬ হাজার ৯০৬। পুরুষ ভোটার ৯ লক্ষ ৬১ হাজার ৫৫৬। মহিলা ভোটার ৯ লক্ষ ২৫ হাজার ৩২২। তৃতীয় লিঙ্গের ভোটার ২৮ জন। ১৯৩৮টি বুথের মধ্যে স্পর্শকাতর ৪৪১। এখানে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করেছেন নির্বাচন কমিশন (Election Commission of India)।

 

spot_img

Related articles

রাজ্য জুড়ে হাই অ্যালার্টে পুলিশ: ভোটার তালিকা প্রকাশের আগেই তৎপরতা

শনিবার যে কোনও সময়ে প্রকাশিত হবে ভোটার তালিকা। নির্বাচন কমিশনের সিইও দফতরের তরফে শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে সেই...

কলকাতায় টিম ইন্ডিয়া, ইডেনে দর্শকদের জন্য ভরপুর আয়োজন

মরণ বাঁচন ম্যাচ খেলতে শুক্রবার কলকাতায় চলে এল ভারতীয় ক্রিকেট দল(India)। বিকেলে বিমানবন্দরে নামেন সূর্যরা।কোচ গৌতম গম্ভীর-সহ পুরো...

রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের: প্রাক্তন পুলিশ কর্তা থেকে অভিনেত্রী তালিকায়

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য ঘোষণা করা হল প্রার্থী তালিকা। তালিকায় রয়েছেন রাজ্য...

৯দিন পরে আবিষ্কার! গামিনী জন্ম দিয়েছিল চার শাবকের

তিনটি নয় চারটি শাবকের জন্ম দিয়েছে চিতা গামিনী। ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছিলেন মধ্যপ্রদেশের (Madhyapradesh) কুনো...