Tuesday, March 31, 2026

ব্যাটিং অর্ডারে ধোনি কেন নয় নম্বরে? মুখে কুলুপ সবার

Date:

Share post:

ব্যাটিং অর্ডারে ক্রমশ নিচের দিকে মহেন্দ্র সিং ধোনি! সবচেয়ে অবাক করে গত ম্যাচ। ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নয়ে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। তার আগে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধেই ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের। সেই ম্যাচে সাতে নেমেছিলেন ধোনি। ধরমশালায় কেন নয় নম্বরে! টুর্নামেন্টের শুরু থেকে আট ইনিংসে অপরাজিত ছিলেন মাহি। গত দু-ম্যাচেই আউট হয়েছেন। গত ম্যাচে নয় নম্বরে নেমে গোল্ডেন ডাক। এর কারণ প্রকাশ্যে।ধোনি নয় নম্বরে ব্যাট করতে আসায় প্রাক্তন ক্রিকেটাররা প্রশ্ন তুলছিলেন। ইরফান পাঠান, হরভজন সিংয়ের মতো প্রাক্তনরা মনে করেন, ধোনিকে যদি নয়েই নামাতে হয় তা হলে কোনও স্পেশালিস্ট বোলারই খেলানো অনেক বেশি যুক্তিযুক্ত! ধোনিকে সেক্ষেত্রে টিমেই রাখার প্রয়োজন নেই। তবে সূত্রের খবর, চোটের কারণেই ধোনিকে পরের দিকে নামানো হচ্ছে। মেডিসিন নিয়ে নামছেন ধোনি!

জানা গিয়েছে, ধোনির পায়ের পেশীতে চোট রয়েছে। সে কারণেই তাঁকে যতটা সম্ভব দৌড় থেকে বিরত রাখারই চেষ্টা। ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দু-রানের সুযোগ থাকলেও ধোনি ড্যারেল মিচেলকে ফিরিয়ে দেন। মিচেল উল্টো প্রান্তে এসেও ফিরেছিলেন। রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ের ব্যাক আপ কিপার ধরা হয়েছিল ডেভন কনওয়েকে। চোটের কারণে এ মরসুমে পাওয়া যায়নি কনওয়েকে। পরে তাঁর পরিবর্তও নেওয়া হয়।কনওয়ে থাকলে ধোনিকে বিশ্রাম দেওয়া হত বলেও খবর। পরিস্থিতির নিরিখে, হরভজন সিং কিংবা ইরফানের মতো প্রাক্তনরা নিজেদের কথায় ঢোঁক গিলতেই পারেন। কিন্তু এখানেও প্রশ্ন উঠছে। চেন্নাই সুপার কিংসে ধোনির ব্যাক আপ কিপার হিসেবে রয়েছেন আরাবল্লি অবনীশ। তাঁকে কি সুযোগ দেওয়া যায় না? অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার বলেই কি সেই ঝুঁকি নেওয়া হচ্ছে না! অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও কিপিং করতে পারেন। মহারাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে কিপিং করেছেনও! ধোনিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও তো খেলানো যায়! এমন অনেক প্রশ্নের উত্তর যদিও অধরা।




Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...