Wednesday, June 24, 2026

একই বাড়িতে দুই কৃতি, উচ্চ মাধ্যমিকে যমজ বোনের সাফল্য

Date:

Share post:

উচ্চমাধ্যমিকে নজরকাড়া সাফল্য হুগলি জেলার পড়ুয়াদের। রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করা দুই কৃতি ছাত্রীর একজন এই হুগলি জেলার। স্নেহার সাফল্যে যখন উচ্ছ্বাসে চকচক করে উঠেছে পরিবারের চোখ, তখন পিছিয়ে থাকেনি সেই পরিবারের সোহাও। মেধাতালিকায় দশম স্থান অর্জন করে সে পরিবারের মুখে ফুটিয়েছে পরিতৃপ্তির হাসি।

হুগলির চন্দননগরের অপর্ণা ঘোষের দুই যমজ কন্যা স্নেহা ও সোহা। ছোটবেলা থেকে মেধাবী দুই মেয়েই চন্দননগর সেন্ট অ্যান্টনি স্কুলে পড়াশোনা করেছে। একাদশ শ্রেণিতে তাঁরা কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির স্কুলে ভর্তি হয়। সেখান থেকেই উচ্চমাধ্যমিক দুজনে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়। ফলে অন্য সব পরিবারের থেকে বুধবার চন্দননগরের ঘোষ পরিবারে ছিল দ্বিগুণ উৎকণ্ঠা। তবে সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশের পরে সেই উৎকণ্ঠা দ্বিগুণ খুশিতে পরিণত হয়।

ফল প্রকাশের পরে স্নেহা জানান, বুধবার অনেক প্রত্যাশা নিয়ে ফলাফলের অপেক্ষা করেছিলেন। মেধা তালিকা প্রকাশের সময় চতুর্থ স্থানে তাঁর নাম ঘোষণা হতে একদিকে যেমন উত্তেজনা বাড়ে, তেমনই অপেক্ষা ছিল দিদি সোহার ফলাফলের জন্য। তবে “দশম স্থানে দিদির নাম এলো তখন আমার সাফল্য পূর্ণতা পেল”, জানায় স্নেহা।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...