Tuesday, June 23, 2026

অভিষেকের আবেগে জনপ্লাবনে ভাসল বহরমপুরের রোড শো

Date:

Share post:

অভিষেকের আবেগে জনপ্লাবনে ভাসল বহরমপুর। বুধবার, বিকেলে দলীয় প্রার্থী প্রাক্তন ক্রিকেটর ইউসুফ পাঠানের (Yushuf Pathan) সমর্থনে বহরমপুর টেক্সটাইল মোড় থেকে জামতলা মোড় পর্যন্ত হুড খোলা ট্যাবলোতে রোড শো করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাস্তার দুধারে উপচে পড়ে ভিড়। অভিষেককে একঝলক দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ভিড়ে করেন স্থানীয় বাসিন্দারা।

টানা তাপপ্রবাহের পরে বৃষ্টি ফলে একটু স্বস্তি দক্ষিণে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো-এ উত্তাপ অব্যাহত। বহরমপুর টেক্সটাইল মোড় থেকে জামতলা মোড় পর্যন্ত রাস্তা তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন অভিষেক ও ইউসুফ। হুড খোলা ট্যাবলোর উপর দাঁড়িয়ে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উদ্বেল হয়ে ওঠে জনতা। জনপ্লাবনে ভেসে ব়্যালি করেন অভিষেক। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

উত্তর থেকে শুরু করে দক্ষিণের জেলাগুলিতে জনসভার পাশাপাশি দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রতিটি রোড-শোতেই জনপ্লাবন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বহরমপুরকে যতই নিজের ঘাঁটি বলে দাবি করুন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী, এই রোড শো দেখে হাত শিবিরের পায়ের তলার মাটি সরে গিয়েছে বলে মত নানা মহলের।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...