Friday, April 3, 2026

রবীন্দ্র ভবন থেকে মাধবীবিতান, ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে রবীন্দ্র জয়ন্তী

Date:

Share post:

চিরাচরিত প্রথা মেনে শান্তিনিকেতনে (Santiniketan) পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিবস। রবীন্দ্রনাথের কর্মভূমি শান্তিনিকেতন ২০২৩ সালে ওয়ার্ল্ড হেরিটেজ (World Heritage) তকমা পেয়েছে। তার পরে প্রথমবার সেই ভূমিতে গুরুদেবকে জন্মদিবসের শ্রদ্ধা জানানো হল বুধবার। স্বাভাবিকভাবেই এবারের রবীন্দ্র জয়ন্তী বিশ্বভারতী ও শান্তিনিকেতনের কাছে অন্য মাত্রার ছিল।

বুধবার ভোর পাঁচটায় গৌরপ্রাঙ্গনে বৈতালিকের মধ‍্য‍ দিয়ে জন্মোৎসবের সূচনা হয়। সকাল সাড়ে পাঁচটায় রবীন্দ্রভবনে (Rabindra Bhavan) কবিকণ্ঠ আয়োজন করা হয়। সকাল সাতটায় উপাসনা গৃহে প্রার্থনা ও বৈদিক মন্ত্রপাঠ হয়। সকাল আটটা পঁয়তাল্লিশে মাধবীবিতানে অনুষ্ঠিত হয় জন্মদিবসের অনুষ্ঠান।

শান্তিনিকেতনই রবীন্দ্রনাথের কর্মক্ষেত্র। শান্তিনিকেতনের পরিচিতি বিশ্বভারতী (Visva-Bharati) ও রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমেই। সেই শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়াও রবীন্দ্রনাথের কারণে। তবে সেই তকমা পাওয়ার পরে ফলক বিতর্কে জর্জরিত হয়েছে শান্তিনিকেতন। সেই কলঙ্ক মুছে বিশ্বভারতীর বুধবারই ছিল স্থপতিকে শ্রদ্ধা ও সম্মান জানানোর দিন। সেই দিনে যথাযথ মর্যাদায় পালিত হল গুরুদেবের জন্মদিবস।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...