Saturday, April 4, 2026

জামিন অধরা অনুব্রতর, শীর্ষ আদালতে ১০ সপ্তাহের জন্য শুনানি স্থগিত

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি ১০ সপ্তাহ পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত তার স্বস্তি মেলার কোনও সম্ভাবনা নেই। দীর্ঘদিন ধরেই জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুব্রত। কখনও দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট, কখনও দিল্লি হাই কোর্ট। কিন্তু কোনও আদালতেই স্বস্তি মেলেনি। সম্প্রতি সুপ্রিম কোর্টেও আবেদন করেন তিনি। সেই মামলার শুনানি ছিল শুক্রবার। কিন্তু শীর্ষ আদালত ১০ সপ্তাহের জন্য শুনানি স্থগিত করে দিল।

২০২২ সালের অগাস্ট মাসে অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। আসানসোল সিবিআই আদালতে প্রথমদিকে এই মামলা চলে। অনুব্রত মণ্ডল আসানসোলের সংশোধনাগারেই বন্দি ছিলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দিল্লিতে নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। তিহাড় জেলে আপাতত বন্দি দাপুটে নেতা। জুলাই মাসে ফের মামলার শুনানি হওয়ার কথা। ততদিন তিহাড়ই অনুব্রতর ঠিকানা হতে চলেছে। তার জামিনের আবেদন আগেই নাকচ করে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।

এরই পাশাপাশি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্য জামিনের আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে সেই আর্জি আবার হাই কোর্টেই ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, মানিকের আইনজীবী শীর্ষ আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিয়েছিলেন। যে নথিগুলি এর আগে কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।মানিকের আইনজীবীকে সুপ্রিম কোর্টের থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ফের নতুন করে কলকাতা হাই কোর্টে জামিনের জন্য আবেদন করার।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...