Friday, April 3, 2026

উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ছুটেছে, জয়ের ব্যবধানেও ১নম্বর হবে DH: মনোনয়ন দিয়ে প্রত্যয়ী অভিষেক

Date:

Share post:

এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু হ্যাটট্রিকই নয়, জয়ের মার্জিনের নিরিখে ডায়মন্ড হারবারকে এক নম্বর করার বার্তা দিলেন অভিষেক। তাঁর কথায়, “ডায়মন্ড হারবারে যেভাবে উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ছুটেছে, সেটা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। সেটার শপথ হিসেবেই আজ মনোনয়নপত্র জমা দিলাম।“

শুক্রবার, কালীঘাট থেকে হেঁটে আলিপুরের জেলাশাসক কার্যালয়ে মনোনয়ে জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট। হাত নাড়তে নাড়তে আলিপুর ট্রেজ়ারি বিল্ডিংয়ে পৌঁছন অভিষেক। তাঁর সঙ্গে পা মেলান স্থানীয় তৃণমূলের (TMC) নেতা-কর্মীরা। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর, সাংবাদিকদেক মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী জানান, “আমি আশা করব, মানুষ যেভাবে আমাদের ভালোবাসা, আশীর্বাদ দিয়েছেন, একইভাবে ভালোবাসা আশীর্বাদ-বর্ষণ করে আমাদের জয়ের ধারা বজায় রাখবেন। ডায়মন্ড হারবার থেকে জয়ের ব্যবধান শুধু বাড়াবেন না, যাতে বাংলার মধ্যেও জয়ের মার্জিনের নিরিখে ডায়মন্ড হারবার এক নম্বরে থাকে, সেটা মানুষ যেন নিশ্চিত করেন, সেই আর্জি জানাব। যদি উন্নয়নের ক্ষেত্রে ডায়মন্ড হারবার এক নম্বর হয়, তাহলে জয়ের মার্জিন এবং প্রাপ্ত ভোটের ক্ষেত্রেও সেটা হবে বলে আমি আশাবাদী। কাজ করলে মানুষ কখনও মুখ ফিরিয়ে নেন না।“

সাংসদ অভিষেকের (Abhishek Banerjee) কথায়, “ডায়মন্ড হারবারে যেভাবে উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ছুটেছে, সেটা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। সেটার শপথ হিসেবেই আজ মনোনয়নপত্র জমা দিলাম।“ তাঁর মতে, “বাংলা-বিরোধীদের বিসর্জন স্রেফ সময়ের অপেক্ষা।“







Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...