Monday, April 6, 2026

রাজ্য জুড়ে আজ কালবৈশাখী! বড় আপডেট দিল আবহাওয়া দফতর

Date:

Share post:

দুর্যোগের আকাশ এখনই কাটছে না। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই অকাল অন্ধকারে ঢেকেছিল তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। শুক্রবারেও সেই ছবির পুনরাবৃত্তি ঘটতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে আজ রাজ্য জুড়ে চলবে কালবৈশাখীর (Thunderstrom with scattered lightening) দাপট। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায়।

 

পূর্ব অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা। সেই জন্য আবহাওয়ার এই পট পরিবর্তন বলে জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা। প্রচুর জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। শনি ও রবিবার উপকূলের জেলা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মুষলধারায় বৃষ্টি হবে। ভিজবে উত্তরবঙ্গের আট জেলাও। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা সেখানেও।

 

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...