Saturday, April 4, 2026

জামিন মিলতেই চেনা মেজাজে! আজ দিল্লিতে একাধিক কর্মসূচি অরবিন্দ কেজরিওয়ালের

Date:

Share post:

শুক্রবার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে। আর শনিবার থেকেই এক মুহূর্ত সময় নষ্ট না করে লোকসভা ভোটের প্রচারে নামছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court of India) অন্তর্বর্তী জামিনের (Interim Bail) আবেদন মঞ্জুর করে। মূলত কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে কোণঠাসা করে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলছিল বিরোধীরা, এদিন সর্বোচ্চ আদালতের নির্দেশে সেই বিজেপিকে (BJP) একপ্রকার চাপে ফেলে দিল আপ (AAP)।


৫০ দিন জেলে ছিলেন কেজরি। শুক্রবার তিহার জেল থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দেন দিল্লির মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমি বলেছিলাম তাড়াতাড়ি আসব, এসে গিয়েছি। শনিবার সকাল ১১টায় কনট প্লেসে হনুমানজির আশীর্বাদ নিতে যাওয়ার কথা রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর। অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমি চাইব সকলে আসুন, সকলে হনুমানজির আশীর্বাদ নিন। এরপর বেলা ১টায় পার্টি অফিস যাবেন আপ সুপ্রিমো। সেখানে সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে তাঁর।

এরপর শনিবারই দক্ষিণ দিল্লিতে একটি রোড শো-তেও অংশ নেবেন কেজরিওয়াল। তিনি বলেন, ৪ হাজার বছরের পুরনো দেশ। মহান দেশ ভারত। কিন্তু যখনই এই দেশে কেউ একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেছে, মানুষ তাদের কখনও রেয়াত করেনি। আজ দেশ সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কেজরি আরও বলেন, আমি শরীর, মন, সব দিক দিয়ে তার বিরুদ্ধে লড়ছি। তবে ১৪০ কোটি মানুষকে মিলে এই নৈরাজ্যকে হারাতে হবে। আমি মানুষের কাছে আবেদন করব, আমাদের সকলকে মিলে এই দেশকে বাঁচাতে হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...