Friday, April 3, 2026

হোটেলের ঘরে ‘স্ত্রী’কে মারধর: কে আসলে ‘মহিলা‘! তদন্তে নেমে তাজ্জব পুলিশ

Date:

Share post:

স্বামী ও তাঁর বন্ধু কলকাতার এক পাঁচতারা হোটেল তাঁকে বেদম মারধর করেছেন। অভিযোগ নিয়ে প্রগতি ময়দান থানার দ্বারস্থ হন এক মহিলা। কিন্তু তদন্তে নেমে তাজ্জব পুলিশ। কারণ, ওই মহিলার স্বামীর অভিযোগ, বিয়ের পর তিনি জানতে পারেন তাঁর স্ত্রী রূপান্তরকামী। শুধু তাই নয়, ওই মহিলা বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে ভারতে এসে তিনি দিল্লি (Delhi) গিয়ে লিঙ্গ পরিবর্তন করান। ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ (Police)।পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে আসেন ওই রূপান্তরকামী মহিলা। দিল্লি গিয়ে ভুয়ো আধার কার্ড দেখিয়ে তিনি লিঙ্গ পরিবর্তন করান। এর পর গুজরাটের ওই ব্যবসায়ীকে বিয়ে করেন ওই বাংলাদেশী মহিলা। কলকাতার পাঁচতারা হোটেলে উঠেছিলেন তাঁরা। সেখানেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা স্বামীর দাবি, বিয়ের পর তিনি জানতে পারেন তাঁর স্ত্রী রূপান্তরকামী। তিনজনকেই আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ (Police)।





Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...