Friday, April 3, 2026

ম্যাচ জিতেও বিপাকে গুজরাত অধিনায়ক, করা হল জরিমানা

Date:

Share post:

ম্যাচ জিতেও বিপাকে গুজরাত টাইটান্স। জরিমানা করা হল গুজরাত অধিনায়ক শুভমন গিলকে। জানা যাচ্ছে , ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে গুজরাত অধিনায়ককে। জরিমানা দিতে হবে তাঁর দলকেও। আরও একবার এই ভুল করলে নির্বাসিতও করা হতে পারে শুভমনকে। গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছিলো গুজরাত। সেই ম্যাচে ৩৫ রানে মহেন্দ্র সিং ধোনিদের হারায় গুজরাত।

চলতি আইপিএল-এ এবারের দ্বিতীয় বার মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেলেন শুভমন। এর আগের বারও চেন্নাইয়ের বিরুদ্ধে এই ভুল করেছিল গুজরাত। ২৬ মার্চ হয়েছিলো সেই ম্যাচ। সেবার ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছিল শুভমনের। দ্বিতীয় বার এই ভুল করার কারণে জরিমানার পরিমাণ বাড়ল তাঁর। বোর্ডের নিয়ম অনুযায়ী তৃতীয় বার এই ভুল করলে এক ম্যাচের জন্য নির্বাসিত হবেন গুজরাত অধিনায়ক শুভমন গিল।

গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন শুভমন। ১০৪ রান করেন তিনি। শতরান করেন আরেক ওপেনার সাই সুদর্শনও। ১০৩ রান করেন তিনি। এই দুই ব্যাটারের দাপটে ২৩১ রান তোলে গুজরাত। সেই রান তাড়া করতে নেমে ১৯৬ রানে গুটিয়ে যায় চেন্নাই।

আরও পড়ুন- গোয়েঙ্কা নন শাহরুখকে মালিক হিসাবে দরাজ সার্টিফিকেট প্রাক্তন লখনউ-এর মেন্টরের

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...