Saturday, April 4, 2026

‘পোষা কুকুর পুলিশ, শাহজাহানের জুতো বইতো!” ভোটের আগে ফের বেগালাম দিলীপ!

Date:

Share post:

কিছুতেই থামছেন না। বরং ভোট যত এগিয়ে আসছে ততই ভাষার প্রয়োগে আরও উৎশৃঙ্খল হয়ে পড়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ফের তাঁর নিশানায় পুলিশ। সাতসকালে পুলিশকে বেনজির আক্রমণ করে দিলীপ বললেন, ”পোষা কুকুরের মত তাবেদারি করে এফআইআর (FIR) করছে। আমি তো মেদিনীপুর যাবই, দেব কোথায় যাবে ও নিজে ঠিক করুক।”

তাঁর সংযোজন, “পুলিশ আর কি করবে? তাবেদারি করবে পোষা কুকুরের মত। এর বিরুদ্ধে এফআইআর ওর বিরুদ্ধে কেস। এর বেশি কিছু করতে পারে না। এতদিন পুলিশের নাকের ডগা দিয়ে মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হল। পুলিশ কেন এফআইআর করেনি? পুলিশ ওদের চামচা বেলচা করত শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত। দিলীপ ঘোষকে শেখাতে হবে না।”

গতকাল, শুক্রবার তৃণমূলের তারকা প্রার্থী দেব এই অঞ্চলেই বলে যান, “যা জনসমাগম দেখছি দিলীপ ঘোষ মেদিনীপুরে ফেরৎ যাবে।” তার জবাবে দিলীপ ঘোষ বলেন, “ও নিজে কোথায় যাবে সেটা ঠিক করুক। পাঁচ বছরে একবারও পার্লামেন্টে যায়নি। বর্ধমান দুর্গাপুরেও বহু দাগি অপরাধী রয়েছে তারা জামিন নেয়নি তাও পুলিশ ওদের গায়ে হাত দেয় না। ওরা বলছে চাকরি চুরি হয়নি। সন্দেশখালিতে কোনও ঘটনা ঘটেনি! কিন্তু আদালত কি বলছে? হাজার হাজার মহিলা রাস্তায় দাঁড়িয়ে জুতো চপ্পল নিয়ে তাদের তাড়া করছে। সেই দিনটা আসছে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে যাবে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...