Wednesday, May 13, 2026

বিশ্বের সবচেয়ে ভয়ানক ভূমিকম্পের শিকার হয়েছিল কোন দেশ? জানলে চমকে উঠবেন

Date:

Share post:

পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের (Earthquake) বহু জানা অজানা কাহিনী রয়েছে। রয়েছে বহু ইতিহাসও৷ ভূমিকম্পের তীব্রতায় পুরো দেশই মানচিত্র থেকে মুছে গিয়েছে এমন ইতিহাসও (History) রয়েছে। কিন্তু জানেন কী বিশ্বের সবচেয়ে ভয়ানক ভূমিকম্পের শিকার হয়েছিল কোন দেশ? যে দেশ রীতিমতো মৃত্যুপুরী হয়ে উঠেছিল? হ্যাঁ আজ সেই ভয়ানক গল্প পাঠকদের জন্য।

তালিকায় প্রথম স্থানেই রয়েছে চিনের এক ভয়াবহ ভূমিকম্প৷ ১৫৫৬ খ্রীষ্টাব্দে চিনের সানসি প্রদেশেরসেই মারাত্মক ভূমিকম্পে একেবারে তছনছ হয়ে যায় ভারতের প্রতিবেশী এই দেশ৷ রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৮৷ আর সেই ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন সেদেশের কমপক্ষে ৮ লক্ষ ৩০ হাজার মানুষ। পাশাপাশি তীব্রতার জেরে চিনের মোট ৫২০ মাইল এলাকা একেবারে ধূলিসাৎ হয়ে যায় বলে খবর৷

সাধারণত অনেকেই ভাবেন এই তালিকায় একেবারেই প্রথমে নাম থাকবে পড়শি দেশ জাপান ইন্দোনেশিয়ার নাম। কিন্তু চিনের এই ভয়াবহ ভূমিকম্পের কথা হয়তো অনেকেই জানেন কিন্তু বেশিরভাগ মানুষের কাছেই এই তথ্য অজানা। বলেন, জাপানে ঘনঘন ভূমিকম্প হয়৷ তবে যে তালিকা প্রকাশ্যে এসেছে সেখানে প্রথম দশের তালিকায় ১০ নম্বরে রয়েছে জাপানে ১৯২৩ সালে হওয়া ভূমিকম্প৷ সেখানে মৃত্যু হয়েছিল ১ লক্ষ ৪২ হাজার ৮৭ জনের৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৯ ৷ এছাড়াও সাম্প্রতিক অতীতে ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৯.১ কম্পনমাত্রার ভূমিকম্প হয়েছিল৷ সেখানে মৃত্যু হয়েছিল ২ লক্ষের বেশি মানুষের৷


Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...