Wednesday, March 25, 2026

“মোদির মুখ শাহের শরীর, ওর কোনও বীরত্ব নেই”! শুভেন্দুকে ধুয়ে দিলেন কল্যাণ

Date:

Share post:

বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। মানুষ ওদের সঙ্গে নেই। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সকে দিয়ে ভোট করাতে চাইছে। লাভ হবে না। লকেট চট্টোপাধ্যায় হুগলিতে হারবে। ভোট প্রচারে বেরিয়ে এমনই দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “গতকাল যে ইনকাম ট্যাক্স রেইড হয়েছে লকেট হারবে বলেই মোদি এটা করিয়েছে। যদি সত্যি কোনও অভিযোগ থাকে তুমি তাহলে আগে রেইড করাওনি কেন? আসলে এজেন্সি শুভেন্দুর কথায় চলছে। ওর তো কোনও বীরত্ব নেই। নরেন্দ্র মোদির মুখ আর অমিত শাহের শরীর। কোটি কোটি টাকা সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডি আর দুর্নীতিগ্রস্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজ, তবে ও নেতা হয়েছে।”

রাজ্যপালকেও নিশানা করেন কল্যাণ। আনন্দ বোসের পদত্যাগ করে তিনি বলেন, “রাজ্যপালের উচিত পদত্যাগ করা। আর তো কদিন, জুন মাসের পর আর তিনি রাজ্যপাল থাকতে পারবেন না! রাজ্যপালের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। সত্য কি মিথ্যা তার তদন্ত হওয়া উচিত। বিশাখার জাজমেন্ট আছে। এমনটা তো নয় যে রাজ্যপালের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়।”

কল্যাণের সংযোজন, “রাজভবন যে ভিডিও প্রকাশ করেছে তাতে কিছুই দেখা যায়নি। বরং, দেখা যাচ্ছে মহিলাটি কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে। কেন বেরিয়ে আসছে? সত্য মিথ্যা যাই হোক আমি কিসের মেরিটে যাচ্ছি না। উনি এত বড় বড় কথা বলেন, আইনের কথা বলেন, এত মরালিটির কথা বলেন, তাহলে আজকে কেন পদত্যাগ করছে না?একটা নিরপেক্ষ বিচার হতো তারপর না হয় আসতো। আসতে তো আর পারবেনা কারণ জুন মাসের পর মোদী আর থাকবে না। এমনিই রাজ্যপালকে চলে যেতে হবে।”

আরও পড়ুন- কোথাও উপড়ে গেল গাছ ,কোথাও ভেঙে পড়ল হোডিং! ধুলোঝড়ে লন্ডভন্ড দিল্লি

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...