Saturday, April 4, 2026

চতুর্থ দফার ভোটগ্রহণের আগে আজ জোড়া প্রচার সভা মমতা-অভিষেকের

Date:

Share post:

আগামী সোমবার চতুর্থ দফার ভোটগ্রহণ। সেই দফার ভোটের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে শনিবারই শেষ প্রচার। এদিন দু’টি প্রচার সভা সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথম সভাটি হবে হুগলি (Hoogly) লোকসভার অন্তর্গত সপ্তগ্রাম বিধানসভায়। সেখানে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) সমর্থনে জনসভা করবেন মমতা। এরপর তৃণমূল নেত্রীর আরও একটি সভা হওয়ার কথা ডোমজুড় বিধানসভা এলাকায়। ডোমজুড় হাওড়া জেলায় হলেও সেটি হুগলির শ্রীরামপুর লোকসভার মধ্যে পড়ে। যেখানে তৃণমূল প্রার্থী করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এদিন তাঁর হয়েও প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, আজ জোড়া প্রচারসভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee)। তিনি প্রথম সভাটি করবেন উলুবেড়িয়া লোকসভা এলাকায়। সেখানে তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ সাজদা আহমেদ। এরপর অভিষেক আরও একটি জনসভা করবেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা এলাকায়। সেখানে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রচার সারবেন তিনি। সব মিলিয়ে শনিবারের কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ তুঙ্গে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...