Saturday, April 4, 2026

পিএসজি ছাড়ছেন এমবাপে, কোথায় যোগ দেবেন তিনি?

Date:

Share post:

অবশেষে পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপে। প্যারিসের ক্লাবের হয়ে আর খেলবেন না বলে জানিয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার। শুক্রবার রাতে একটি ভিডিও বার্তায় সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার। তবে আগামী মরসুমে কোন দলের হয়ে খেলবেন তা এখনও স্পষ্ট করেননি এমবাপে। তবে মনে করা হচ্ছে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন তিনি। কয়েক মরশুম ধরেই জল্পনা চলছে যে, তিনি মাদ্রিদে যাবেন।

এই নিয়ে শুক্রবার এমবাপে বলেন, “তোমাদের একটা কথা জানাতে চাই। আমি বার বার বলেছিলাম যে, সময় হলে জানাব। আমি ঘোষণা করতে চাই যে, পিএসজি-তে এটাই আমার শেষ মরশুম। আমি আর চুক্তি বৃদ্ধি করব না। কয়েক সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে। রবিবার পিএসজি-র জার্সিতে আমার শেষ ম্যাচ। ফ্রান্সের সব থেকে বড় ফুটবল ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। প্রচুর আবেগ জড়িয়ে রয়েছে এই দলকে ঘিরে।”

এরপর তিনি আরও বলেন , “ সাত বছর ধরে এই ক্লাবে খেলছি। নিজের দেশ ছেড়ে যাওয়ার সময় যে এতটা কষ্ট হবে, তা ভাবিনি। তবে এটা প্রয়োজন।”

১৫ মে পিএসজি-র হয়ে শেষ ম্যাচ খেলবেন এমবাপে।

আরও পড়ুন: আপুইয়াকে সই করতে মরিয়া ইস্টবেঙ্গল, শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রইলো ইস্ট-মোহনের আপডেট

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...