Saturday, April 4, 2026

বিবাহবার্ষিকী ভুলেছেন রাজ, কেলেঙ্কারি কাণ্ড বাঁধালেন নায়িকা!

Date:

Share post:

টলিউডের (Tollywood) সেলিব্রেটি কাপলদের মধ্যে সবথেকে বেশি চর্চিত নাম রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Raj Chakraborty & Shubhashree Ganguly)। সেলেব দম্পতি নিজেদের জীবনের সব ছোট বড় ঘটনার কথাই সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। ৬ বছরে পা দিল রাজ-শুভশ্রীর দাম্পত্য। ভালবাসার এই সম্পর্কে এবার মারাত্মক ভুল করে বসলেন পরিচালক – বিধায়ক। কাজের চাপে বেমালুম ভুলে গেলেন বিবাহবার্ষিকী! ক্ষেপে লাল শুভশ্রী।

এক ছেলে ইউভান ও এক মেয়ে ইয়ালিনীকে নিয়ে রাজ-শুভশ্রীর সুখের সংসার। দুজনেই কাজ আর ব্যক্তিগত জীবন দারুণ ভাবে ব্যালেন্স করেন। সেই রাজ ১১ মে অর্থাৎ শনিবার যে তাঁর বিবাহবার্ষিকী তা এক্কেবারে ভুলে গেলেন। তবে তিনি ভুললেও অনুরাগীরা ভোলেননি। এদিন সকাল সকাল বীরভূমে দলের হলে নির্বাচনী প্রচারে যেতেই সেখানে নানা মানুষের কাছ থেকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা পেতে শুরু করেন। ঠিক তখনই টনক নড়ল পরিচালকের। ততক্ষণে যা হওয়ার তাই হয়েছে। অভিমানী রাজ- পত্নী। পরিচালকের কথায়, স্ত্রী তাঁকে কিছুই জানাননি। “বরং মেসেজ করল সাবধানে যেও। কোনওবার এরকমটা হয় না। এবারই প্রথম” – বলছেন রাজ। যদিও অভিনেত্রী জানেন তাঁর স্বামীর কাজের কতটা চাপ। তাই তিনি এই নিয়ে বিশেষ কিছু বলেননি বটে তবে মন খারাপ টালিগঞ্জের ‘বাবলি’।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...